ঢাকা ০৫:৩২ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

ফটিকছড়িতে বিদ্যুৎস্পৃষ্টে কৃষিশ্রমিকের মর্মান্তিক মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়িতে জমিতে ধানের চারা রোপণ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মো. মোস্তাকিম (৩৫) নামে এক কৃষিশ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার লেলাং ইউনিয়নের শাহনগর গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত মোস্তাকিম নেত্রকোনা জেলার বাসিন্দা ছিলেন এবং জীবিকার তাগিদে ফটিকছড়িতে কাজ করতে এসেছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, মোস্তাকিমসহ তিনজন শ্রমিক লেলাং ইউনিয়নের সন্যাসীরহাট সংলগ্ন কৃষি জমিতে ধানের চারা রোপণ করতে যান। এ সময় বিদ্যুতের একটি ছেঁড়া তার ছিঁড়ে জমিতে পড়ে থাকা পানিতে মিশে ছিল, যা শ্রমিকরা খেয়াল করেননি। কাজ করার একপর্যায়ে মোস্তাকিম বিদ্যুৎবাহী পানির সংস্পর্শে এলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবে তার সঙ্গে থাকা অন্য শ্রমিকরা অল্পের জন্য রক্ষা পান।

স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ আজম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “জমিতে বিদ্যুতের ছেঁড়া তার পড়ে ছিল। শ্রমিকরা তা না দেখে কাজ করতে নামলে এই দুর্ঘটনা ঘটে।”

ফটিকছড়ি থানার ওসি রবিউল আলম খান বলেন, বিদ্যুৎস্পৃষ্টে এক কৃষকের মৃত্যুর খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কুয়াকাটা মাধ্যমিক বিদ্যালয়ের অফিস সহকারী বরখাস্ত: ছাত্রীর সঙ্গে আপত্তিকর ভিডিও ফাঁস

ফটিকছড়িতে বিদ্যুৎস্পৃষ্টে কৃষিশ্রমিকের মর্মান্তিক মৃত্যু

আপডেট সময় : ০৩:২২:২১ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬