ঢাকা ০৬:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

বরিশালে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের, ট্রাক চালক পলাতক

বরিশালের বাবুগঞ্জ উপজেলায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় রোহিত মন্ডল (২৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার রাত ১টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের মাধবপাশা ইউনিয়নের অমৃত কনজুমার ফুড প্রোডাক্টসের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত রোহিত মন্ডল গোপালগঞ্জ জেলার বাসিন্দা ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকাগামী একটি ট্রাক (ঢাকা মেট্রো-ন ১৯-৪৫৯৬) অমৃত কনজুমার ফুড প্রোডাক্টসের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের (গোপালগঞ্জ হ-১২-১৪৬৩) সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং আরোহী রোহিত মন্ডল ছিটকে পড়ে গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত রোহিতকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার পরপরই ট্রাকচালক পালিয়ে যেতে সক্ষম হন। পুলিশ ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত ট্রাক ও মোটরসাইকেল জব্দ করে থানায় নিয়ে গেছে।

এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাখাওয়াত হোসেন বলেন, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক: এক মাসে ৩৬ মৃত্যু, আক্রান্ত ৯ হাজার ছাড়ালো

বরিশালে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের, ট্রাক চালক পলাতক

আপডেট সময় : ০৩:২১:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬