ঢাকা ১১:২৫ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬

জেলি-পুশকৃত চিংড়িবিরোধী অভিযান: দেবহাটায় ১০০ কেজি জব্দ, তিন ব্যবসায়ীকে জরিমানা

সাতক্ষীরার দেবহাটা উপজেলার পারুলিয়া মৎস্য আড়তে অভিযান চালিয়ে ১০০ কেজি জেলি-পুশকৃত চিংড়ি জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। জব্দকৃত চিংড়িগুলো জনসম্মুখে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। একই সাথে, অবৈধভাবে চিংড়িতে জেলি পুশ করার অপরাধে তিন ব্যবসায়ীকে মোট ৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার দুপুরে সাতক্ষীরা জেলা মৎস্য কর্মকর্তা জিএম সেলিম, এফআইকিউসি খুলনার ইন্সপেক্টর আলমগীর হোসেন, জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম এবং দেবহাটা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা প্রদীপ কুমার দামের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা প্রদীপ কুমার দাম জানান, দীর্ঘদিন ধরে পারুলিয়া মৎস্য আড়তসহ আশপাশের কয়েকটি আড়তে অসাধু ব্যবসায়ীরা চিংড়িতে জেলি পুশ করে বিক্রি করে আসছিল। এর আগেও একাধিকবার অভিযান পরিচালনা করে জরিমানা করা হলেও এই অবৈধ কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়নি। এমন অভিযোগের পরিপ্রেক্ষিতেই সর্বশেষ এই অভিযান চালানো হয়।

অভিযানে সুজয় মণ্ডলকে ৫ হাজার টাকা, সুমন ট্রেডার্সকে ২ হাজার টাকা এবং আল কাইয়ুম ফিসকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। এই কার্যক্রমে দেবহাটা থানা পুলিশ ও বিজিবি সদস্যরা সহযোগিতা করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শত্রুর বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানালেন ইরানের প্রেসিডেন্ট

জেলি-পুশকৃত চিংড়িবিরোধী অভিযান: দেবহাটায় ১০০ কেজি জব্দ, তিন ব্যবসায়ীকে জরিমানা

আপডেট সময় : ০৯:১৫:২৪ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬