ঢাকা ১১:০৯ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬

লক্ষ্মীপুরে মাটি খুঁড়তেই মিলল তিনটি রকেট লঞ্চার: চাঞ্চল্য এলাকায়

লক্ষ্মীপুরের রামগতিতে মাটি খুঁড়তেই পাওয়া গেল রকেট সাদৃশ্য তিনটি বস্তু, যা রকেট লঞ্চার বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বুধবার সকালে উপজেলার আ স ম আব্দুর রব সরকারি কলেজের রাস্তার পাশে পানির লাইন স্থাপনের জন্য গর্ত খুঁড়তেই শ্রমিকরা এই বস্তুগুলো দেখতে পান।

উপ-প্রকৌশলী রিফাত হাসান তাৎক্ষণিকভাবে বিষয়টি স্থানীয় থানায় অবগত করেন। রকেট লঞ্চারগুলো দেখতে উৎসুক জনতা ঘটনাস্থলে ভিড় জমায়।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লিটন দেওয়ান জানান, পৌর সভার পানির লাইনের কাজ করতে গিয়ে মাটি খুঁড়তেই তিনটি রকেট লঞ্চার পাওয়া যায়। এগুলো দেখতে রকেট সাদৃশ্য বস্তু হলেও ভিতরে কী আছে তা পরীক্ষা-নিরীক্ষার পর জানা যাবে।

রকেট লঞ্চারগুলো উদ্ধার করে বর্তমানে থানা হেফাজতে রাখা হয়েছে। রকেট লঞ্চার একধরনের সামরিক আগ্নেয়াস্ত্র যা সাধারণত অনির্দেশিত বস্তু হিসেবে কাজ করে এবং যুদ্ধের সময় ব্যবহৃত হয়। এত পুরনো ও বিপজ্জনক অস্ত্র মাটির নিচে কীভাবে এলো, তা খতিয়ে দেখছে পুলিশ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শত্রুর বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানালেন ইরানের প্রেসিডেন্ট

লক্ষ্মীপুরে মাটি খুঁড়তেই মিলল তিনটি রকেট লঞ্চার: চাঞ্চল্য এলাকায়

আপডেট সময় : ০৮:০১:০৫ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬