ঢাকা ১১:০৯ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬

শিক্ষক মূল্যায়নসহ ১৩ দাবিতে জাবিতে জাকসুর অবস্থান কর্মসূচি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) শিক্ষক মূল্যায়ন পদ্ধতি চালুসহ ১৩ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে অবস্থান কর্মসূচি পালন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু)। গতকাল বুধবার (২৯ জুলাই) বিকেলে বিশ্ববিদ্যালয়ের পুরোনো রেজিস্ট্রার ভবনের সামনে এই কর্মসূচি পালিত হয়।

জাকসুর ১৩ দফা দাবির মধ্যে উল্লেখযোগ্য হলো মাস্টার্স পর্যায়ের থিসিস শিক্ষার্থীদের জন্য গবেষণা বৃত্তি চালু, আন্তর্জাতিক জার্নাল ও অনলাইন প্ল্যাটফর্মে প্রাতিষ্ঠানিক প্রবেশাধিকার নিশ্চিত করা, সেশনজট নিরসনে কার্যকর একাডেমিক ক্যালেন্ডার প্রণয়ন ও দ্রুত ফলাফল প্রকাশ, প্রাতিষ্ঠানিক ই-মেইলের মেয়াদ বৃদ্ধি, শিক্ষার্থীদের রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে নিয়োগের সুযোগ সৃষ্টি এবং ওয়াজেদ মিয়া বিজ্ঞান গবেষণা কেন্দ্রে যন্ত্রপাতিভিত্তিক সার্টিফিকেট কোর্স চালু করা।

এছাড়াও, বিভিন্ন বিভাগে শিক্ষক ও পরীক্ষা নিয়ন্ত্রক অফিসে জনবল সংকট নিরসন, প্রতিবন্ধী শিক্ষার্থীদের শ্রুতিলেখক অনুমোদন প্রক্রিয়া সহজীকরণ, মানোন্নয়ন পরীক্ষায় জিপিএ ৩.২৫ পর্যন্ত অংশগ্রহণের সুযোগ, চূড়ান্ত পরীক্ষার খাতা পুনর্মূল্যায়ন প্রক্রিয়া চালু, বিশেষ পরিস্থিতিতে অনার্স চূড়ান্ত বর্ষের বিশেষ পরীক্ষা নেওয়ার সুযোগ এবং শিক্ষক মূল্যায়ন পদ্ধতি চালুর দাবিগুলো জানানো হয়েছে।

অবস্থান কর্মসূচিতে জাকসুর শিক্ষা ও গবেষণা সম্পাদক আবু উবায়দা উসামা বলেন, দীর্ঘ আট মাস পর একাডেমিক কাউন্সিল অনুষ্ঠিত হচ্ছে, কিন্তু শিক্ষার্থীদের যৌক্তিক দাবিগুলো দীর্ঘদিন ধরে অবহেলায় পড়ে আছে। বারবার প্রক্রিয়াগত জটিলতায় শিক্ষার্থীদের দাবিগুলো আটকে যাচ্ছে এবং কোনো কিছুই বাস্তবায়িত হচ্ছে না। দ্রুত দাবি বাস্তবায়নের জন্যই তাদের এই অবস্থান কর্মসূচি।

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ে কোনো কার্যকর একাডেমিক ক্যালেন্ডার না থাকায় ৭৫ দিনের মধ্যে ফলাফল দেওয়ার কথা থাকলেও ছয় থেকে দশ মাস পর্যন্ত সময় লেগে যাচ্ছে। এক সেমিস্টার শেষ হয়ে আরেক সেমিস্টারের পরীক্ষা শুরু হলেও আগের ফলাফল পাওয়া যাচ্ছে না।

উসামা রিসার্চ অ্যাসিস্ট্যান্টের সংস্কৃতি গড়ে তোলার ওপর জোর দিয়ে বলেন, প্রাতিষ্ঠানিকভাবে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট নিয়োগ দেওয়া হলে ভালো মানের জার্নাল প্রকাশিত হবে এবং আন্তর্জাতিক র‍্যাঙ্কিংয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অবস্থান আরও উন্নত হবে। তিনি আশা প্রকাশ করেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের দাবিগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত কার্যকর করার ব্যবস্থা নেবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শত্রুর বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানালেন ইরানের প্রেসিডেন্ট

শিক্ষক মূল্যায়নসহ ১৩ দাবিতে জাবিতে জাকসুর অবস্থান কর্মসূচি

আপডেট সময় : ০৭:৫৯:১৫ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬