ঢাকা ১০:৩৯ অপরাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬

জমি বিক্রির নামে কোটি টাকা আত্মসাৎ: প্রতারকচ‌ক্রের ২ সদস‌্য গ্রেফতার

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৪:৪৮:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫
  • ১২ বার পড়া হয়েছে

গাজীপুরের শ্রীপুরে জমি বিক্রির নামে এক কোটি ৩০ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে দুই প্রতারককে গ্রেফতার করেছে সিআইডি। গ্রেফতারকৃতরা হলেন— মো. শাহীন কাজী (৪৪) ও মো. সায়েদুল ইসলাম (৪১)।

রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে বৃহস্পতিবাার  (২৭ নভেম্বর) দিবাগত রাতে তাদের গ্রেফতার করে সিআইডির সাইবার পুলিশ সেন্টার (সিপিসি)।

এ সময় তাদের কাছ থেকে ৪টি মোবাইল, ৪টি সিম, ১টি প্রাইভেটকার এবং নগদ ৪৬ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়ে‌ছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা প্রতারণার সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছেন।

সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান ব‌লেন, গ্রেফতারকৃতরা জমিজমা বিক্রি করিযে দেওয়া কথা বলে প্রথমে ভুক্তভোগীর আস্থা অর্জন করন। এরপর তারা শ্রীপুর এলাকায় ২২ বিঘা জমি বিক্রি করতে পারবে বলে দাবি করেন এবং ওই জমি বায়না করার জন্য ভুক্তভোগীকে প্রলুব্ধ করে।

তি‌নি বলেন, দলিলপত্র তৈরি, ভূমি অফিসে যোগাযোগ ও রেজিস্ট্রি প্রস্তুতির মতো নানা অজুহাত দেখিয়ে তারা গত ৬ এপ্রিল থেকে ২৫ মে পর্যন্ত বিভিন্ন ধাপে ভুক্তভোগীর কাছ থেকে মোট ১ কোটি ৩০ লাখ টাকা নেন।

জসীম উদ্দিন বলেন, ২৬ মে জমি রেজিস্ট্রি হবে বলে জানানোর পর ওইদিন সকাল থেকেই প্রতারকদের ফোন বন্ধ পাওয়া যায়। এতে ভুক্তভোগী নিশ্চিত হন যে, তিনি প্রতারণার শিকার হয়েছেন।

তিনি আরও বলেন, প্রতারণার শিকার একজন ভুক্তভোগী গত মে মাসে ডিএমপির দারুস সালাম থানায় মামলা দায়ের করেন। মামলাটির তদন্তভার গ্রহণের পর ব্যাংক লেনদেন যাচাই, আধুনিক প্রযুক্তির মাধ্যমে তথ্য বিশ্লেষণ এবং ভুক্তভোগীর বর্ণনার ভিত্তিতে দুই আসামিকে গ্রেফতার করে সিআইডি।

আসামিরা পরিকল্পিতভাবে বায়নানামার কথা বলে অর্থ গ্রহণ করলেও জমিটি তাদের মালিকানায় ছিল না বলে সিআইডির তদন্তে উঠে আসে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রপ্তানি আয়ে বড় ধাক্কা: আট মাসে আয় কমেছে ৩.১৫ শতাংশ, ফেব্রুয়ারিতে পরিস্থিতির অবনতি

জমি বিক্রির নামে কোটি টাকা আত্মসাৎ: প্রতারকচ‌ক্রের ২ সদস‌্য গ্রেফতার

আপডেট সময় : ০৪:৪৮:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫