অনিবার্য কারণবশত কুষ্টিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পূর্বনির্ধারিত ‘জুলাই পদযাত্রা’ স্থগিত করা হয়েছে। মঙ্গলবার দলটির কেন্দ্রীয় সংগঠক (দক্ষিণাঞ্চল) নয়ন আহম্মেদ এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী কুষ্টিয়ার ভেড়ামারা ও কুমারখালী উপজেলায় অনুষ্ঠিতব্য পদযাত্রা আপাতত স্থগিত রাখা হয়েছে।
দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ৩৬ দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ৬ জুলাই থেকে ‘গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবিতে জুলাই পদযাত্রা ২০২৬’ আয়োজন করা হচ্ছে। এর ধারাবাহিকতায় ২৮ জুলাই ভেড়ামারা উপজেলায় বেলা ৩টা এবং কুমারখালী উপজেলায় সন্ধ্যা ৬টায় পদযাত্রা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে নতুন সময়সূচি পরবর্তীতে জানানো হবে বলে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে।
রিপোর্টারের নাম 






















