ঢাকা ০১:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

ধানমন্ডিতে ডিএসসিসির পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১১:০৬:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫
  • ৯ বার পড়া হয়েছে

ডেঙ্গু নিয়ন্ত্রণে বসতবাড়ির পরিষ্কার-পরিচ্ছন্নতার ওপর গুরুত্বারোপ করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) ধানমন্ডি এলাকায় বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান চালিয়েছে।

শুক্রবার (২৮ নভেম্বর) সকাল ৬টায় শুরু হওয়া এ বিশেষ পরিচ্ছন্নতা অভিযানে ডিএসসিসির বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ এবং স্বাস্থ্য বিভাগের ৯ শতাধিক পরিচ্ছন্নতা ও মশককর্মী এবং স্থানীয় জনগণ অংশ নেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএসসিসি প্রশাসক মো. মাহমুদুল হাসান।

ডিএসসিসির পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে লেক, ড্রেন, নর্দমা ও ফুটপাতের ময়লা পরিষ্কার ও মশার ওষুধ প্রয়োগ করা হয়। এছাড়া, জনসচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে স্থানীয় বাসিন্দাদের সামাজিক সংগঠন ধানমন্ডি সোসাইটি ও ধানমন্ডি আবাসিক এলাকা করদাতা সমিতির অংশগ্রহণে জনসচেতনতামূলক র‍্যালি এবং লিফলেট বিতরণ করা হয়েছে।

ধানমন্ডি এলাকায় বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান চালিয়েছে ডিএসসিসি

পরিচ্ছন্নতা প্রোগ্রাম চলাকালীন সাংবাদিকদের ব্রিফিংকালে ডিএসসিসি প্রশাসক বলেন, সিটি করপোরেশনের কাজের সঙ্গে নগরবাসীর সম্পৃক্ততার মাধ্যমে প্রতিটি অঞ্চলের নিজস্ব প্রত্যাশা, চাহিদা ও পরামর্শ সম্পর্কে আমরা জানতে পারি এবং সে অনুযায়ী পরিকল্পনা করে ফলপ্রসূ কাজ করতে পারি। সুন্দর, বাসযোগ্য, পরিচ্ছন্ন, মশা ও দূষণমুক্ত নগর গড়ার প্রত্যাশা করে প্রশাসক বাসাবাড়ি, দোকান, বিপনি-বিতানের ময়লাগুলো যত্রতত্র না ফেলে নির্দিষ্ট জায়গায় ফেলার ক্ষেত্রে নগরবাসীর সহযোগিতা প্রত্যাশা করেন।

পরিচ্ছন্নতা অভিযানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জহিরুল ইসলামসহ বিভাগীয় প্রধান এবং স্থানীয় সামাজিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভুল সময়ে উইকেট পতনই হারের মূল কারণ, স্বীকারোক্তি নিক কেলির

ধানমন্ডিতে ডিএসসিসির পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

আপডেট সময় : ১১:০৬:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫