বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান বলেছেন, প্রতিষ্ঠার ৫৫ বছর পেরিয়ে গেলেও দেশের শ্রমিকদের মৌলিক অধিকার আজও নিশ্চিত হয়নি। তিনি উল্লেখ করেন, শ্রমিকরা তাদের অধিকার আদায়ের জন্য ১৯৪৬ সালের জুলাই বিপ্লবে শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে জীবন উৎসর্গ করেছিলেন, যেখানে তিন শতাধিক শ্রমিক শহীদ হয়েছিলেন। তিনি আশ্বাস দেন যে, শীঘ্রই তাদের একটি পূর্ণাঙ্গ তালিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।
সোমবার রাজধানীতে বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন মিলনায়তনে শ্রমিক কল্যাণ ফেডারেশন- নৌযান সেক্টর আয়োজিত এক নৌ শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আতিকুর রহমান আরও বলেন, দীর্ঘকাল ধরে শ্রমজীবী মানুষ নানা ধরনের বৈষম্যের শিকার হচ্ছেন। নতুন বাংলাদেশে শ্রমিকরা ন্যায্য মজুরি, সামাজিক মর্যাদা, নিরাপত্তা এবং রাষ্ট্রীয় স্বীকৃতি পাবে—এমন প্রত্যাশা থাকলেও বাস্তবে তা পূরণ হয়নি।
তিনি মন্তব্য করেন যে, শ্রম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হলেও তা কার্যকর করার ক্ষেত্রে দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। তিনি অভিযোগ করেন, স্বাধীনতার ৫৫ বছর পরও অধিকাংশ শ্রমিকের ন্যায্য মজুরি, মজুরি বোর্ড, নিয়োগপত্র, পরিচয়পত্র, চাকরির বিধিমালা, প্রভিডেন্ট ফান্ড, রেশনিং ব্যবস্থা, চিকিৎসা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হয়নি। তিনি আরও বলেন, অনেক ক্ষেত্রে শ্রমিক নেতাদের উন্নয়ন হলেও সাধারণ শ্রমিকদের ভাগ্যের পরিবর্তন ঘটেনি। এই জন্য শ্রমিক নেতৃত্বেরও জবাবদিহিতা নিশ্চিত করার দাবি জানান তিনি।
জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে জুলাই সনদ ও শ্রম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন, নৌ-শ্রমিকদের সম্মানজনক মজুরি, নিয়োগপত্র প্রদান এবং নৌপথে চাঁদাবাজি বন্ধের দাবিতে এই সমাবেশের আয়োজন করা হয়। শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক লসকর মোঃ তসলিমের সভাপতিত্বে এবং কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও নৌ সেক্টরের সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন সম্পাদক সোহেল রানা মিঠু, নৌযান সেক্টরের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মশিউর রহমান, দোকান-কর্মচারী শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, ঢাকা মহানগর দক্ষিণ নৌ সেক্টরের সভাপতি আশরাফুল আলম ইকবাল, ঢাকা মহানগর উত্তর নৌ সেক্টরের সভাপতি ওসমান গণী সহ অন্যান্য শ্রমিক নেতৃবৃন্দ।
রিপোর্টারের নাম 
























