ঢাকা ১২:১১ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬

ইসরাইলের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের আহ্বান: জাতিসংঘের বিশেষ দূতকে আলবানিজের বার্তা

জাতিসংঘের বিশেষ দূত ফ্রান্সেসকা আলবানিজ ইসরাইলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতি জোরালো আহ্বান জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি মন্তব্য করেছেন যে, যে ভূখণ্ড ‘অবৈধভাবে দখল’ করে রাখা হয়েছে, সেখানে আইনশৃঙ্খলা নিশ্চিত করার কোনো বৈধতা ইসরাইলের নেই। অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলের অবৈধ বসতি স্থাপন, ফিলিস্তিনি বাসিন্দাদের উচ্ছেদ ও তাদের গ্রেপ্তার প্রসঙ্গে তিনি এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

এই পরিস্থিতিতে আন্তর্জাতিক সম্প্রদায়কে দ্রুত হস্তক্ষেপ করার আহ্বান জানিয়ে আলবানিজ বলেন, শান্তির প্রতি হুমকি হিসেবে বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিরাপত্তা পরিষদের নজরে আনতে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের উচিত জাতিসংঘ সনদের ৯৯ নম্বর অনুচ্ছেদ প্রয়োগ করা।

তিনি আরও বলেন, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের উচিত ইসরাইলের বিরুদ্ধে জরুরিভিত্তিতে নিষেধাজ্ঞা আরোপ করা এবং সেখানে শান্তিরক্ষী বাহিনী মোতায়েন করা। তার মতে, কোনো সদস্য রাষ্ট্রের ভেটোর কারণে যদি এটি সম্ভব না হয়, তবে জাতিসংঘের সাধারণ পরিষদের ‘ইউনাইটিং ফর পিস’ প্রস্তাব গ্রহণ করা উচিত।

আলবানিজ ইসরাইলকে একটি বর্ণবাদী রাষ্ট্রব্যবস্থা হিসেবে উল্লেখ করে বিশ্ব সম্প্রদায়ের প্রতি দেশটির সঙ্গে সব ধরনের বাণিজ্য ও অস্ত্র সরবরাহ বন্ধ করার আহ্বান জানান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অন্তর্বর্তী সরকারের দেড় বছরে কোটি টাকার ব্যাংক হিসাব বাড়ল ৭ হাজার

ইসরাইলের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের আহ্বান: জাতিসংঘের বিশেষ দূতকে আলবানিজের বার্তা

আপডেট সময় : ১০:২০:১৫ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬