ঢাকা ১২:২৭ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬

রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের শীর্ষ পদে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের তিন সাবেক নেতা নিয়োগ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ছাত্রদলের তিনজন সাবেক নেতাকে রাষ্ট্রীয় তিনটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের শীর্ষ পদে নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগপ্রাপ্তরা হলেন—কাজী রওনাকুল ইসলাম (টিপু), শামসুজ্জামান সুরুজ এবং কামরুজ্জামান দুলাল। জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে এই নিয়োগের তথ্য জানানো হয়।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব মো. গোলাম রব্বানী স্বাক্ষরিত প্রজ্ঞাপন অনুযায়ী, গ্রেড-২ পদমর্যাদায় এই নিয়োগগুলো যোগদানের তারিখ থেকে এক বছরের জন্য চুক্তিভিত্তিক কার্যকর হবে। নিয়োগপ্রাপ্তদের মধ্যে বিএনপির নির্বাহী কমিটির বন ও পরিবেশবিষয়ক সহ-সম্পাদক এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি কাজী রওনাকুল ইসলাম (টিপু) বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পাবেন।

একইভাবে, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক শামসুজ্জামান সুরুজ বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছেন। এছাড়া, যুবদলের সাবেক সহ-সভাপতি এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা কামরুজ্জামান দুলাল বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের নির্বাহী সচিবের দায়িত্ব পালন করবেন।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে যে, নিয়োগপ্রাপ্ত কর্মকর্তারা অন্য কোনো পেশা, ব্যবসা অথবা সরকারি, আধা-সরকারি বা বেসরকারি কোনো প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত থাকলে তা পরিত্যাগের শর্তে এই চুক্তিভিত্তিক দায়িত্ব পালন করতে পারবেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত শীর্ষ মাদক কারবারি থানার ভেতরেই ঘুরে বেড়াচ্ছেন: চাঞ্চল্য রাজশাহীতে

রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের শীর্ষ পদে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের তিন সাবেক নেতা নিয়োগ

আপডেট সময় : ১০:৩৭:০২ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬