প্রশ্নফাঁসের ঘটনায় ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবিতে ব্যাপক বিক্ষোভ চলছে। শিক্ষামন্ত্রী হওয়ার আগে তিনি ছিলেন একজন জনপ্রিয় ছাত্রনেতা। ১৯৯৭ সালে উড়িষ্যায় পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিয়ে তিনি প্রথম আলোচনায় আসেন। সে সময় কংগ্রেস নেতা জানকি বল্লভ পট্টনায়ক উড়িষ্যার মুখ্যমন্ত্রী ছিলেন।
দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেসের ২০২১ সালের এক প্রতিবেদনে বলা হয়, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস)-ঘনিষ্ঠ ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের (এবিভিপি) নেতা হিসেবে ধর্মেন্দ্র প্রধান ভুবনেশ্বরে প্রায় দেড় হাজার শিক্ষার্থীকে নিয়ে রাজ্য সচিবালয়ের সামনে প্রশ্নফাঁসের প্রতিবাদে বিক্ষোভ করেন।
উৎকল বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ধর্মেন্দ্র প্রধান ১৯৯৪ থেকে ১৯৯৭ সাল পর্যন্ত দুই দফায় এবিভিপির জাতীয় সম্পাদক ছিলেন। প্রতিবেদনে তার সহপাঠী এবং বর্তমানে ভুবনেশ্বরের আরএমডি ডিগ্রি কলেজের অধ্যক্ষ প্রশান্ত রাউতের বরাত দিয়ে বলা হয়, আন্দোলনে পুলিশ লাঠিচার্জ করলে ধর্মেন্দ্র প্রধান গুরুতর আহত হন এবং তার কয়েকটি হাড় ভেঙে যায়।
ছাত্ররাজনীতির সেই অভিজ্ঞতার ওপর ভিত্তি করেই পরে বিজেপিতে নিজেদের শক্ত অবস্থান গড়ে তোলেন ধর্মেন্দ্র প্রধান। ২০২১ সালে তিনি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর দায়িত্ব নেন। এর আগে তিনি পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস এবং দক্ষতা উন্নয়ন ও উদ্যোক্তা উন্নয়ন মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন।
সাম্প্রতিক নিট-ইউজি) প্রশ্নফাঁস বিতর্কের প্রেক্ষাপটে ১৯৯৭ সালের সেই আন্দোলন নতুন করে আলোচনায় এসেছে। বিরোধী দলগুলো এ ঘটনায় শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করলেও সরকার জানিয়েছে, তারা সংসদে এ বিষয়ে আলোচনার জন্য প্রস্তুত।
প্রশ্নফাঁসের ঘটনায় ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবিতে চলছে ব্যাপক বিক্ষোভ। শিক্ষামন্ত্রী হওয়ার আগে তিনি ছিলেন জনপ্রিয় ছাত্রনেতা। ১৯৯৭ সালে উড়িষ্যায় পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিয়ে প্রথম আলোচনায় আসেন তিনি। সে সময় কংগ্রেস নেতা জানকি বল্লভ পট্টনায়ক উড়িষ্যার মুখ্যমন্ত্রী ছিলেন।
দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেসের ২০২১ সালের এক প্রতিবেদনে বলা হয়, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস)-ঘনিষ্ঠ ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের (এবিভিপি) নেতা হিসেবে ধর্মেন্দ্র প্রধান ভুবনে…
রিপোর্টারের নাম 




















