ঢাকা ০৯:৫৬ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬

‘ব্যভিচারে জড়িত এমপিদের মৃত্যুদণ্ড কার্যকর করা হোক’: সাবেক এমপি হারুনুর রশিদ

চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশিদ এক বিস্ফোরক মন্তব্য করে বলেছেন, কোনো সংসদ সদস্য যদি জেনা ও ব্যভিচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে প্রমাণিত হন, তবে তার মৃত্যুদণ্ড কার্যকর করা উচিত। বুধবার চাঁপাইনবাবগঞ্জে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের ‘হাসপাতাল অটোমেশন সিস্টেম’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

হারুনুর রশিদ বলেন, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে সাতক্ষীরার একজন এমপির অপকর্মের ভিডিও ভাইরাল হয়েছে, যা আমাদের সম্মান ক্ষুণ্ন করেছে। তিনি ইসলামকে ব্যবহার করে রাজনীতি করা দলগুলোকে ‘ভণ্ড’ আখ্যা দিয়ে বলেন, তাদের মুখে এক কথা আর কাজে তার কোনো মিল নেই। তিনি আরও বলেন, সমাজে ব্যভিচার ও জেনা ছড়িয়ে পড়ছে কিছু অপরাধীর কারণে, যারা ধর্মীয় রাজনৈতিক দলের লেবাস পরে এসব অপকর্ম করে বেড়াচ্ছেন। সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, জেনা ও ব্যভিচারের জন্য দেশে মৃত্যুদণ্ডের আইন রয়েছে। সুতরাং, যদি কোনো এমপির বিরুদ্ধে ব্যভিচারের অভিযোগ প্রমাণিত হয়, তবে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হোক।

সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র প্রসঙ্গে তিনি মন্তব্য করেন, জামায়াতে ইসলামীর নেতারা সরকার পতনের ষড়যন্ত্র করলেও তা এত সহজ হবে না।

এদিকে, অনুষ্ঠানের মূল বিষয়বস্তু ছিল হাসপাতালের সেবাদান কার্যক্রম ডিজিটালাইজেশন। হারুনুর রশিদ জানান, জেলা পরিষদের উদ্যোগে শুরু হওয়া এই ‘হাসপাতাল অটোমেশন সিস্টেম’ এক সপ্তাহের মধ্যে সম্পন্ন হবে। এর মাধ্যমে শিশু থেকে শুরু করে সব রোগীর চিকিৎসাসংক্রান্ত তথ্য ডিজিটালাইজড হবে এবং তাদের চিকিৎসার ইতিহাস হাসপাতালে সংরক্ষিত থাকবে।

তিনি আরও যোগ করেন, এই সিস্টেমের আওতায় হাসপাতালের ফার্মেসিও আসবে, যা ওষুধের মজুত ও বিতরণের তথ্য স্বয়ংক্রিয়ভাবে সংরক্ষণ করবে। প্যাথলজিক্যাল টেস্ট, এক্স-রে সহ সব পরীক্ষার রিপোর্ট চিকিৎসকদের কাছে স্বয়ংক্রিয়ভাবে পৌঁছে যাবে এবং রোগীরাও এর একটি কপি পাবেন। দীর্ঘদিনের এই প্রচেষ্টা অবশেষে আজ শুরু হতে পারলো বলে তিনি সন্তুষ্টি প্রকাশ করেন। অনুষ্ঠানে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. জমির মো. হাসিবুস সাত্তারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ক্যান্সার চিকিৎসায় সরকারের বিশেষ মনোযোগ চাইলেন বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্ব

‘ব্যভিচারে জড়িত এমপিদের মৃত্যুদণ্ড কার্যকর করা হোক’: সাবেক এমপি হারুনুর রশিদ

আপডেট সময় : ০৮:৫৪:৪১ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬