ঢাকা ১০:১৫ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬

মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় যুবক গ্রেপ্তার: কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মানববন্ধন

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার মাধবপুর ইউনিয়নের কান্দুঘর রাজাবাড়ি গ্রামে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় দুই যুবককে কারাগারে পাঠানোর অভিযোগ উঠেছে। এই ঘটনার প্রতিবাদে স্থানীয় সচেতন নাগরিকরা মানববন্ধন করেছেন।

বুধবার বিকেলে মাধবপুর ইউনিয়নের কান্দুঘর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় শিক্ষক, শিক্ষার্থী, চিকিৎসক, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। মানববন্ধন থেকে অবিলম্বে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে নিরপরাধদের মুক্তি এবং প্রকৃত মাদক কারবারিদের আইনের আওতায় আনার দাবি জানানো হয়।

বক্তারা বলেন, সরকার যেখানে মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে কাজ করছে এবং স্থানীয় সংসদ সদস্য মাদক নির্মূলে সক্রিয় ভূমিকা পালন করছেন, সেখানে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়া সমাজের সচেতন দুই যুবককে গ্রেপ্তার করা অত্যন্ত দুঃখজনক। তারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে নিরপরাধদের দ্রুত মুক্তির দাবি জানান।

স্থানীয় মুক্তিযোদ্ধা আব্দুল জলিল বলেন, কয়েকদিন আগে স্থানীয় কয়েকজন যুবক এক ব্যক্তিকে মাদকসহ আটক করে তার পরিবারের কাছে তুলে দেন। কিন্তু ওই ব্যক্তিকে সংশোধনের পরিবর্তে তার পরিবার রাতের আঁধারে এলাকার কয়েকজন নিরীহ ও সুনামধন্য যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করে। পরে পুলিশ রাতেই দুই যুবককে গ্রেপ্তার করে। তিনি এ ঘটনার নিরপেক্ষ তদন্ত, নিরপরাধদের মুক্তি এবং প্রকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

মাধবপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুমন বলেন, মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে গিয়ে এলাকার অন্তত আটজন যুবক মামলার হয়রানির শিকার হয়েছেন। তিনি সুষ্ঠু তদন্তের মাধ্যমে নিরপরাধদের মামলা থেকে অব্যাহতি দেওয়ার আহ্বান জানান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কাজীপুরে মাদক সেবনের দায়ে ৭ জনকে কারাদণ্ড দিল ভ্রাম্যমাণ আদালত

মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় যুবক গ্রেপ্তার: কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মানববন্ধন

আপডেট সময় : ০৮:৪৬:০০ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬