ঢাকা ১২:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

কাজীপুরে মাদক সেবনের দায়ে ৭ জনকে কারাদণ্ড দিল ভ্রাম্যমাণ আদালত

সিরাজগঞ্জের কাজীপুর উপজেলায় পৃথক মাদকবিরোধী অভিযানে মাদক সেবনের দায়ে সাতজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে। মঙ্গলবার রাতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে ইয়াবা, গাঁজা ও ট্যাপেন্টাডল সেবনরত অবস্থায় তাদের হাতেনাতে আটক করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কাজীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোস্তাফিজুর রহমান। দণ্ডপ্রাপ্তরা হলেন— স্থলবাড়ী গ্রামের জুবায়ের আহমেদ, চর ভানুডাঙ্গা গ্রামের রাকিব সরকার, সোনামুখী গ্রামের কালাম শেখ, চৌকিবাড়ী গ্রামের তানভীর হোসেন, পাইকপাড়া গ্রামের মুকুল হোসেন, রৌহাবাড়ী গ্রামের আবু হাসেম এবং সোনামুখী গ্রামের জান্নাত আলী। তাদের বয়স ১৮ থেকে ৪০ বছরের মধ্যে।

অভিযান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে প্রশাসনের এই ধরনের কঠোর অবস্থান ও অভিযান আগামীতেও অব্যাহত থাকবে। আটকদের সাজা প্রদানের পর যথাযথ প্রক্রিয়ায় কারাগারে পাঠানো হয়েছে। স্থানীয় সচেতন মহল প্রশাসনের এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সারাদেশে বর্ষার দাপট: নদ-নদীতে পানি বৃদ্ধি, বন্যার ঝুঁকিতে উত্তর ও উত্তর-পূর্বাঞ্চল

কাজীপুরে মাদক সেবনের দায়ে ৭ জনকে কারাদণ্ড দিল ভ্রাম্যমাণ আদালত

আপডেট সময় : ১০:১৪:৫২ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬