ঢাকা ১০:০২ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬

আন্তর্জাতিক স্কাউট জাম্বুরিতে অংশ নিতে লন্ডনে শরীয়তপুরের তিন স্কাউট

আন্তর্জাতিক স্কাউট জাম্বুরিতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যুক্তরাজ্যের লন্ডনে যাচ্ছেন শরীয়তপুরের জাজিরা উপজেলার তিন স্কাউট। জাজিরা উপজেলার সরকারি জাজিরা মোহর আলী মডেল উচ্চ বিদ্যালয়ের স্কাউট গ্রুপের ইউনিট লিডার শহীদুল ইসলাম এবং স্কাউট সদস্য তাহসিন আহমেদ লুবান ও সামিয়া খান এই আন্তর্জাতিক আয়োজনে অংশগ্রহণের সুযোগ পেয়েছেন।

আগামী ২৩ থেকে ২৬ জুলাই লন্ডনের ঐতিহাসিক গিলওয়েল পার্কে অনুষ্ঠিত হবে ৩য় মুসলিম স্কাউট ফেলোশিপ আন্তর্জাতিক জাম্বুরি। এই আয়োজনে বিশ্বের ২২টিরও বেশি দেশের স্কাউট সদস্যরা অংশ নেবেন।

বাংলাদেশ স্কাউটসের একটি কন্টিনজেন্ট বুধবার (২২ জুলাই) সকাল ৬টায় যুক্তরাজ্যের উদ্দেশ্যে যাত্রা করেছে। বাংলাদেশ প্রতিনিধিদলের হেড অব কন্টিনজেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন বাংলাদেশ স্কাউটসের কোষাধ্যক্ষ প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল। তাঁর নেতৃত্বে ১২ জন অ্যাডাল্ট লিডার ও ১৯ জন স্কাউট সদস্য এই আন্তর্জাতিক জাম্বুরিতে অংশ নিচ্ছেন।

চার দিনব্যাপী এই আয়োজনে অংশগ্রহণকারীদের জন্য থাকছে ক্যাম্পিং, স্কাউটিং কার্যক্রম, দক্ষতা উন্নয়ন, সাংস্কৃতিক বিনিময় এবং আন্তর্জাতিক বন্ধুত্ব গড়ে তোলার নানা সুযোগ। আয়োজকরা আশা করছেন, স্কাউটিংয়ের ঐতিহাসিক স্থান গিলওয়েল পার্কে অনুষ্ঠিত এই জাম্বুরির মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশের স্কাউটদের মধ্যে ভ্রাতৃত্ব, সহযোগিতা ও পারস্পরিক বোঝাপড়া আরও জোরদার হবে।

আন্তর্জাতিক জাম্বুরিতে অংশ নেওয়ার অনুভূতি জানিয়ে ইউনিট লিডার শহীদুল ইসলাম বলেন, “এমন একটি আন্তর্জাতিক ক্যাম্পে অংশগ্রহণের সুযোগ পেয়ে আমি গর্বিত। এই সফর আমাদের অভিজ্ঞতা ও জ্ঞানের পরিধি আরও বিস্তৃত করবে।” জাজিরা উপজেলা স্কাউটসের সম্পাদক মতিউর ইসলাম সেলিম বলেন, “বাংলাদেশ স্কাউটস আমাদের উপজেলার সদস্যদের আন্তর্জাতিক পর্যায়ে প্রতিনিধিত্বের সুযোগ দেওয়ায় আমরা কৃতজ্ঞ। আশা করি, তারা নতুন অভিজ্ঞতা অর্জনের মাধ্যমে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করবে।”

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজধানীতে ডিএমপির ২৪ ঘণ্টার অভিযান: মাদকসহ গ্রেপ্তার ৩৮৭, মামলা ৪৫

আন্তর্জাতিক স্কাউট জাম্বুরিতে অংশ নিতে লন্ডনে শরীয়তপুরের তিন স্কাউট

আপডেট সময় : ০৮:৪৫:৫১ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬