ঢাকা ১০:০২ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬

চাঁদাবাজি ও দুর্নীতিতে ছাড় নয়, জড়িতদের বহিষ্কার ও আইনি ব্যবস্থা: খায়রুল কবির খোকন

নরসিংদী-১ (সদর) আসনের সংসদ সদস্য ও বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন ঠিকাদারদের প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি বলেছেন, কোনো ঠিকাদার সিডিউল অনুযায়ী কাজ না করলে বা কাজে কোনো ধরনের অনিয়ম ও দুর্নীতি করলে তাকে ছাড় দেওয়া হবে না। একইসঙ্গে, দলের কোনো নেতাকর্মী ঠিকাদারদের কাছ থেকে চাঁদাবাজি বা অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকলে তাকে দল থেকে বহিষ্কারের পাশাপাশি আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বুধবার বিকেলে সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সমাজসেবা অধিদপ্তরের আওতায় বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতার বই বিতরণ এবং প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে নগদ অর্থ ও ঢেউটিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খায়রুল কবির খোকন আরও বলেন, জনপ্রতিনিধিরা জনগণের কল্যাণে কাজ করতে বাধ্য। লুটপাট করা তাদের দায়িত্ব নয়। যারা জনগণের অর্থ লুটপাট করেছে, জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে এবং তারা দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। তিনি জোর দিয়ে বলেন, জনগণের ভোটে নির্বাচিত হয়েছি, তাই জনগণের কল্যাণে কাজ করাই আমাদের মূল লক্ষ্য। জনগণের স্বার্থে বরাদ্দ করা একটি টাকাও কেউ দুর্নীতি করতে পারবে না, বা কাউকে করতে দেওয়া হবে না।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা জাহান সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা আশরাফুল ইসলাম খান, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা ও পুনর্বাসন কর্মকর্তা মনিরুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সভাপতি আবু সালেহ চৌধুরী, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, জেলা বিএনপির প্রচার সম্পাদক ইলিয়াছ আলী ভূইয়া, জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদসহ অনেকে। অনুষ্ঠানে ২১ জন উপকারভোগীর মধ্যে ঢেউটিন ও নগদ অর্থ এবং ১৫০ জন বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ব্যক্তির মধ্যে ভাতার বই বিতরণ করা হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজধানীতে ডিএমপির ২৪ ঘণ্টার অভিযান: মাদকসহ গ্রেপ্তার ৩৮৭, মামলা ৪৫

চাঁদাবাজি ও দুর্নীতিতে ছাড় নয়, জড়িতদের বহিষ্কার ও আইনি ব্যবস্থা: খায়রুল কবির খোকন

আপডেট সময় : ০৮:৪৫:২২ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬