ঢাকা ১০:১৫ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬

ঈশ্বরদীতে অস্ত্রের মুখে ৭৪ লাখ টাকার ঝুটবোঝাই ২ ট্রাক ডাকাতি, উদ্ধার হলেও অধরা জড়িতরা

পাবনার ঈশ্বরদীতে অস্ত্রের মুখে চালক ও হেলপারকে জিম্মি করে প্রায় ৭৪ লাখ টাকা মূল্যের ঝুটবোঝাই দুটি ট্রাক ডাকাতির ঘটনা ঘটেছে। ঘটনার পর পরই জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) রাতভর অভিযান চালিয়ে ঝুটসহ ট্রাক দুটি উদ্ধার করতে সক্ষম হলেও এ ঘটনায় জড়িত কাউকে এখনো গ্রেপ্তার করতে পারেনি।

বুধবার সন্ধ্যায় পাবনা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ইনচার্জ মো. রাশিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার রাতে ঈশ্বরদী উপজেলার পাকশী ইউনিয়নের দিয়াড় বাঘইল এলাকায় লালন শাহ সেতুর সংযোগ সড়কের পাশে একটি ওজন স্কেলে এই ডাকাতির ঘটনা ঘটে।

মামলার এজাহার ও পুলিশ সূত্র অনুযায়ী, ঈশ্বরদী ইপিজেডের একটি কারখানা থেকে ছয়টি ঝুটবোঝাই ট্রাক বের করা হয়। রাত আনুমানিক ৯টার দিকে পাকশীর দিয়াড় বাঘইল এলাকার একটি ওজন স্কেলে ট্রাকগুলোর ওজন নেওয়ার সময় মোটরসাইকেলযোগে ১০ থেকে ১২ জনের একটি সশস্ত্র দল সেখানে আসে। এ সময় ডাকাত দলের সদস্যরা অস্ত্রের মুখে ট্রাকচালক, হেলপার ও ওজন স্কেলের কর্মচারীদের জিম্মি করে মারধর করে। এরপর তারা ঝুটবোঝাই দুটি ট্রাক ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

পুলিশ জানায়, ডাকাতরা প্রথমে ট্রাক দুটি পাকশীর নতুন রূপপুর স্কুলসংলগ্ন একটি কড়ইগাছের নিচে কিছু সময়ের জন্য রাখে। পরে ট্রাক দুটি পাবনা শহরের বিসিক এলাকায় নিয়ে পুনরায় ওজন করিয়ে বাইপাস সড়কসংলগ্ন গাছপাড়া এলাকায় নিয়ে যায়। ঘটনার খবর পেয়ে জেলা গোয়েন্দা পুলিশ রাতভর অভিযান শুরু করে। একপর্যায়ে জিম্মি অবস্থায় থাকা ট্রাকচালকদের উদ্ধার এবং ঝুটসহ ট্রাক দুটি নিজেদের হেফাজতে নেয় ডিবি পুলিশ।

পাবনা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ইনচার্জ মো. রাশিদুল ইসলাম বলেন, “এ ঘটনাকে শুধু ছিনতাই বললে ভুল হবে। এটি একটি পরিকল্পিত ডাকাতি। কারণ, ১০ থেকে ১২ জনের একটি সংঘবদ্ধ সশস্ত্র দল এতে অংশ নিয়েছে। অভিযানের আগেই তারা একটি প্রাইভেট কারে করে পালিয়ে যায়।” তিনি আরও বলেন, “জড়িতদের নাম-পরিচয় ও ঠিকানা শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।” এ ঘটনায় ঈশ্বরদী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কাজীপুরে মাদক সেবনের দায়ে ৭ জনকে কারাদণ্ড দিল ভ্রাম্যমাণ আদালত

ঈশ্বরদীতে অস্ত্রের মুখে ৭৪ লাখ টাকার ঝুটবোঝাই ২ ট্রাক ডাকাতি, উদ্ধার হলেও অধরা জড়িতরা

আপডেট সময় : ০৮:৪৩:২৬ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬