ঢাকা ০১:৩৯ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬

স্থানীয় সরকার নির্বাচন আইনে সেনাবাহিনীকে রাখার প্রস্তাব ইসির

‎স্থানীয় সরকার নির্বাচন আইনে আইনশৃঙ্খলা বাহিনীর সংজ্ঞায় সেনাবাহিনীকে যুক্ত করতে চায় নির্বাচন কমিশন। একইসঙ্গে লাভজনক কোনো প্রতিষ্ঠানে থেকে নির্বাচন করতে না পারা, ঋণ খেলাপিদের ভোটে সুযোগ না রাখাসহ স্থানীয় নির্বাচন আইনে বেশকিছু সুপারিশ রেখেছে ইসি। মঙ্গলবার (২১ জুলাই) ইসির ১২তম কমিশন সভা শেষে এসব তথ্য জানান কমিশন সচিব আখতার আহমেদ।

‎বৈঠক শেষে নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ জানান, আইন প্রয়োগকারীর সংজ্ঞায় স্বশস্ত্র বাহিনীকে যুক্ত করতে চায় ইসি। ঋণখেলাপী ও বন্ধকদাতার বিষয়ে কঠোর হওয়াসহ দ্বৈত নাগরিকত্ব থাকলে এবং এমপিওভুক্ত শিক্ষকদের নির্বাচনে অংশ নেয়ার সুযোগ না রাখতেও সুপারিশ করা হয়েছে। ‎এসব সুপারিশের বিষয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিদ্ধান্তের পর আচরণবিধি চূড়ান্ত করবে ইসি।

তিনি জানান, সেপ্টেম্বরের মধ্যে স্থানীয় নির্বাচনের প্রস্তুতি ধরেই কাজ এগিয়ে নিচ্ছে নির্বাচন কমিশন। এদিন বৈঠকে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনের জটিলতা বিবেচনায় বেশকিছু সুপারিশ উঠে আসে।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

Mahbub

জনপ্রিয় সংবাদ

সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন: টেকনাফের সাবেক চেয়ারম্যানের ৭ বছরের কারাদণ্ড, কোটি টাকার জরিমানা

স্থানীয় সরকার নির্বাচন আইনে সেনাবাহিনীকে রাখার প্রস্তাব ইসির

আপডেট সময় : ১২:০৭:৫০ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬