ঢাকা ০৬:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

রাজধানীর ভাটারায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ: একই পরিবারের ৩ জন দগ্ধ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১১:১৮:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

রাজধানীর ভাটারা এলাকায় একটি আবাসিক ভবনে গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের শিশুসহ তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন। মঙ্গলবার ভোর ৪টার দিকে নতুন বাজার ১০০ ফিট রাস্তার একটি ছয়তলা ভবনের নিচতলায় এই দুর্ঘটনা ঘটে। দগ্ধদের উদ্ধার করে দ্রুত শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন— শাহীন (২৪), তার স্ত্রী ফাহিমা আক্তার (২১) এবং তাদের আট বছর বয়সী ভাগনি হাফসা আক্তার। স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা গেছে, শাহীন পেশায় একজন বিক্রয়কর্মী। ভোরে সবাই যখন ঘুমিয়ে ছিলেন, তখন হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে এবং পুরো ঘরে আগুন ছড়িয়ে পড়ে। প্রতিবেশীরা দ্রুত এগিয়ে এসে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রান্নার গ্যাসের লাইনে লিকেজ থেকে ঘরে গ্যাস জমে ছিল এবং বৈদ্যুতিক সুইচ বা অন্য কোনো উৎস থেকে আগুনের সংস্পর্শে আসায় এই বিস্ফোরণ ঘটে। আহতদের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থল পরিদর্শন করে দুর্ঘটনার সঠিক কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজধানীতে স্ত্রীকে জবাই করে হত্যা: স্বামীর মৃত্যুদণ্ড, ১ লাখ টাকা জরিমানা

রাজধানীর ভাটারায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ: একই পরিবারের ৩ জন দগ্ধ

আপডেট সময় : ১১:১৮:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬