ঢাকা ০৪:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

বিশ্বকাপের ফাইনালে হারলেও ডি মারিয়ার বার্তা: ‘তোমাদের নিয়ে গর্বিত পুরো আর্জেন্টিনা’

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৬:৩৬:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

স্পেনের কাছে হেরে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জয়ের স্বপ্নভঙ্গ হয়েছে আর্জেন্টিনার। এই হৃদয়বিদারক হারের পর লিওনেল মেসিদের পাশে দাঁড়িয়েছেন আর্জেন্টিনার সাবেক মিডফিল্ডার অ্যাঞ্জেল ডি মারিয়া। তিনি বলেছেন, বিশ্বকাপে মেসিরা যে পারফরম্যান্স দেখিয়েছে, তা নিয়ে পুরো আর্জেন্টিনা গর্বিত।

২০২২ কাতার বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন ডি মারিয়া। গত কোপা আমেরিকা খেলে তিনি ফুটবল থেকে বিদায় নিয়েছেন। স্পেনের কাছে ফাইনাল ম্যাচ হারের পর এক আবেগঘন বার্তায় ডি মারিয়া বলেন, ‘দেশ তোমাদের নিয়ে গর্বিত। বিশ্বকাপে তোমরা যে ভালোবাসা ও আবেগ দেখিয়েছ, সেটা দেশকে আবার ঐক্যবদ্ধ করেছে। তোমরা ইতিহাস গড়েছ, তোমরা কিংবদন্তি এবং তোমাদের কাছ থেকে কেউ কিছু কেড়ে নিতে পারবে না।’

মেসিদের দলটিকে দেশের ইতিহাসের সেরা জাতীয় দল হিসেবে আখ্যায়িত করে তিনি আরও বলেন, ‘আমাদের দেশে ইতিহাসের সেরা জাতীয় দল তোমরাই। (ফিনালিস্সিমাসহ) টানা পাঁচটি ফাইনাল, কেউ এটা তোমাদের কাছ থেকে কেড়ে নিতে পারবে না। সবকিছুর জন্য তোমাদের ধন্যবাদ। তোমাদের সবাইকে আমি ভালোবাসি।’

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দৌলতখানে মেঘনার অস্বাভাবিক জোয়ারে নিখোঁজ অর্ধশতাধিক মহিষ, খামারিদের উদ্বেগ

বিশ্বকাপের ফাইনালে হারলেও ডি মারিয়ার বার্তা: ‘তোমাদের নিয়ে গর্বিত পুরো আর্জেন্টিনা’

আপডেট সময় : ০৬:৩৬:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬