ইরান স্পেনকে বিশ্বকাপ জয়ের জন্য অভিনন্দন জানিয়েছে এবং বলেছে যে এই জয় যুক্তরাষ্ট্র ও ইসরাইলের নীতির বিরোধিতাকারী বিশ্বের বহু মানুষের মধ্যে আনন্দের সঞ্চার করেছে। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ-এর বরাত দিয়ে দেশটির শীর্ষ কর্মকর্তা মোহাম্মদ বাকের গালিবাফ বলেন, স্পেনের খেলোয়াড়দের ফিলিস্তিনি জনগণের প্রতি সমর্থন এবং স্পেন সরকারের গাজায় ইসরাইলের সামরিক আগ্রাসন ও ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরাইলের যুদ্ধের সমালোচনামূলক অবস্থান বিশ্বজুড়ে ইতিবাচকভাবে গৃহীত হয়েছে।
গালিবাফ আরও বলেন, ফিলিস্তিনি জনগণের প্রতি খেলোয়াড়দের সমর্থন এবং ইরানের প্রতি স্পেনের অবস্থান প্রমাণ করে যে স্বাধীনচেতা মনোভাব ও দৃঢ়তা জ্ঞানী ও মর্যাদাপূর্ণ জাতির বৈশিষ্ট্য। স্পেন সরকারের পররাষ্ট্রনীতি এবং গাজা ও ইরান ইস্যুতে তাদের অবস্থানের কারণে বিশ্বকাপজয়ী দলটি সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক সমর্থন পেয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
রিপোর্টারের নাম 























