বাংলাদেশে কনকা, গ্রী এবং হাইকো ইলেকট্রনিক্স পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান ইলেক্ট্রো মার্ট গ্রুপ সম্প্রতি ‘এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস ২০২৬’ অর্জন করেছে। ঢাকার রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশের জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে অসামান্য অবদানের জন্য ৫৯টি টেকসই ব্র্যান্ড উদ্যোগকে এই স্বীকৃতি প্রদান করা হয়।
জাতিসংঘের এসডিজি লক্ষ্যমাত্রা ৭, ৮, ৯, ১২ ও ১৩ অর্জনে বিশেষ অবদানের জন্য ইলেক্ট্রো মার্ট গ্রুপকে এই পুরস্কারে ভূষিত করা হয়েছে। প্রতিষ্ঠানটি বাংলাদেশে ইলেকট্রনিক্স পণ্য উৎপাদন, বিপণন ও বিক্রয়োত্তর সেবার মাধ্যমে দারিদ্র্য, অসমতা, জলবায়ু ও পরিবেশ সংরক্ষণ, কর্মসংস্থান সৃষ্টি এবং টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
ইলেক্ট্রো মার্ট গ্রুপ তাদের প্রতিটি কার্যক্রমে দারিদ্র্য ও বৈষম্য দূরীকরণ, কর্মসংস্থান সৃষ্টি, জলবায়ু ও পরিবেশ সুরক্ষা এবং জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে। পরিবেশবান্ধব প্রযুক্তি ও নকশা, নবায়নযোগ্য শক্তির ব্যবহার এবং পরিবেশের জন্য নিরাপদ কাঁচামাল নিশ্চিত করার মাধ্যমে প্রতিষ্ঠানটি উৎপাদন ও পণ্যের জীবনচক্রের প্রতিটি ধাপে টেকসই চর্চা বজায় রাখছে। এর ফলে তাদের উৎপাদন প্রক্রিয়া জাতিসংঘের বিভিন্ন লক্ষ্যমাত্রা, বিশেষ করে এসডিজি-৭, ৮, ৯, ১২ এবং ১৩-এর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়ে উঠেছে।
কোম্পানির প্রধান কর্মসূচিগুলো সরাসরি এই লক্ষ্যগুলোর সঙ্গে সম্পর্কিত। এসডিজি ৭ (সাশ্রয়ী ও পরিচ্ছন্ন জ্বালানি) অর্জনে তারা জ্বালানি-সাশ্রয়ী পণ্য, যেমন বিদ্যুৎ-সাশ্রয়ী এয়ার কন্ডিশনার, রেফ্রিজারেটর এবং অন্যান্য গৃহস্থালি যন্ত্রপাতি উৎপাদন করছে। এসডিজি ৮ (শোভন কাজ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি) এর আওতায় প্রতিষ্ঠানটি শুল্ক, ভ্যাট, কর এবং অন্যান্য ফি প্রদানের মাধ্যমে সরকারি রাজস্বে বিশেষ অবদান রাখছে। এছাড়াও, তারা প্রত্যক্ষভাবে ৭ হাজারেরও বেশি এবং পরোক্ষভাবে ১০ হাজারেরও বেশি কর্মসংস্থান সৃষ্টি করেছে, যা স্থানীয় অর্থনীতির গতিশীলতায় ইতিবাচক প্রভাব ফেলছে।
রিপোর্টারের নাম 

























