ঢাকা ১০:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

আদালতের আদেশ অমান্য: চট্টগ্রাম কাস্টমস কর্মকর্তার বিরুদ্ধে হাইকোর্টের রুল

আদালতের নির্দেশনা সত্ত্বেও আমদানিকৃত পণ্যের চালান খালাস না করায় চট্টগ্রাম কাস্টমস হাউজের সহকারী কমিশনার তৌহিদা ইসলামের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছেন হাইকোর্ট। বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি আসিফ হাসানের সমন্বয়ে গঠিত একটি বেঞ্চ সোমবার এই আদেশ প্রদান করেন।

আদালত তার রুলে জানতে চেয়েছেন, হাইকোর্টের সুস্পষ্ট নির্দেশনা থাকা সত্ত্বেও কেন সাত দিনের মধ্যে পণ্য খালাস করা হয়নি এবং এ জন্য সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে কেন আইনি ব্যবস্থা নেওয়া হবে না। আগামী ১৪ দিনের মধ্যে এই রুলের জবাব দিতে বলা হয়েছে। একই সঙ্গে বিশেষ বার্তার মাধ্যমে এই নোটিশ সংশ্লিষ্ট কর্মকর্তার কাছে পৌঁছে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

মামলার বিবরণী থেকে জানা যায়, পাকিস্তান থেকে ২৮ টন রক সল্ট আমদানি করেছিল ‘ওয়ার্দা অ্যান্ড জুবায়ের এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড’। গত মে মাসে বিল অব এন্ট্রি দাখিল করা হলেও কাস্টমস কর্তৃপক্ষ পণ্য খালাসে বিলম্ব করে। পরবর্তীতে হাইকোর্টের দ্বারস্থ হলে আদালত দ্রুত খালাসের নির্দেশ দেন। কিন্তু কাস্টমস কর্তৃপক্ষ বিভিন্ন অজুহাতে সেই আদেশ বাস্তবায়ন না করায় আদালত অবমাননার এই আবেদন করা হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশের বিপক্ষে পূর্ণশক্তির টেস্ট দল ঘোষণা করল অস্ট্রেলিয়া

আদালতের আদেশ অমান্য: চট্টগ্রাম কাস্টমস কর্মকর্তার বিরুদ্ধে হাইকোর্টের রুল

আপডেট সময় : ০৬:৪৫:০০ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬