গাজীপুরের কালিয়াকৈর উপজেলার আটাবহ ইউনিয়নের বলিয়াদী আশেকনগর পার্ক এলাকার একটি জলাশয় থেকে অজ্ঞাতপরিচয় (৭০) এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে কালিয়াকৈর থানা পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
সোমবার সকালে স্থানীয় লোকজন জলাশয়ে একটি লাশ ভাসতে দেখে তাৎক্ষণিকভাবে পুলিশে খবর দেন। খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে।
কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম জানান, উদ্ধারকৃত লাশের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। একই সাথে মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে আইনগত প্রক্রিয়া ও তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
রিপোর্টারের নাম 
























