ঢাকা ০৫:৩৫ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬

পাবনায় আড়াই লাখ টাকার নিষিদ্ধ ‘চায়না দুয়ারী’ জাল জব্দ ও ধ্বংস

পাবনার ভাঙ্গুড়া উপজেলায় মৎস্য সম্পদ রক্ষায় পরিচালিত এক অভিযানে প্রায় ২ লাখ ৬০ হাজার টাকা মূল্যের নিষিদ্ধ ‘চায়না দুয়ারী’ জাল জব্দ করা হয়েছে। রোববার বিকেলে উপজেলার চকদিগর, সাতবাড়ীয়া ও বৈদ্যমরিচ এলাকার বিভিন্ন বিলে এই অভিযান চালায় উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তর।

অভিযানটি পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান। অভিযানে উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আলী আজম এবং পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। জব্দকৃত জালগুলো পরবর্তীতে জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান জানান, চলনবিল অঞ্চলের মৎস্য বৈচিত্র্য রক্ষায় এই অভিযান অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিষিদ্ধ জালের ব্যবহারের কারণে দেশীয় প্রজাতির মাছ ও জলজ প্রাণিকুল বিলুপ্তির ঝুঁকিতে পড়ছে। পরিবেশের ভারসাম্য ও মৎস্য সম্পদ রক্ষায় ভবিষ্যতে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে বলে তিনি উল্লেখ করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক: গত ২৪ ঘণ্টায় ৩ মৃত্যু, ৩৭২ আক্রান্ত

পাবনায় আড়াই লাখ টাকার নিষিদ্ধ ‘চায়না দুয়ারী’ জাল জব্দ ও ধ্বংস

আপডেট সময় : ১১:১৬:০৩ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬