ঢাকা ০৭:৪৪ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬

ইরানি গুপ্তচরবৃত্তি রুখতে এবার ইহুদি ধর্মগুরুদের সহায়তা নিচ্ছে ইসরাইল

ইসরাইলের অভ্যন্তরে ইরানের গোয়েন্দা তৎপরতা ও নাগরিক নিয়োগ প্রক্রিয়া ঠেকাতে এক অভিনব কৌশল নিয়েছে দেশটির নিরাপত্তা বাহিনী। সাধারণ মানুষকে সচেতন করতে এবার মাঠে নামানো হয়েছে প্রভাবশালী ইহুদি ধর্মগুরু বা রাব্বিদের। মূলত সামাজিক যোগাযোগমাধ্যম ও টেলিগ্রাম ব্যবহার করে ইরানি এজেন্টরা যেভাবে ইসরাইলিদের ফাঁদে ফেলছে, তা রুখতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রভাবশালী রাব্বিরা ভিডিও বার্তার মাধ্যমে তাদের অনুসারীদের সতর্ক করে জানিয়েছেন, সামান্য অর্থের বিনিময়ে তথ্য দেওয়া বা ছবি তোলার মতো কাজগুলো চরম ধর্মদ্রোহিতা এবং এর পরিণতি হবে ভয়াবহ। নিরাপত্তা বাহিনীর তথ্য অনুযায়ী, সাম্প্রতিক মাসগুলোতে গুপ্তচরবৃত্তির অভিযোগে ৬০টিরও বেশি মামলা করা হয়েছে। মূলত সাধারণ মানুষকে প্রলোভন দেখিয়ে গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার তথ্য হাতিয়ে নেওয়াই ইরানের মূল লক্ষ্য বলে দাবি করছে ইসরাইলি গোয়েন্দা সংস্থাগুলো।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিশ্বকাপ ফাইনালে গুরু-শিষ্যের কৌশলগত দ্বৈরথ: স্কালোনি-দে লা ফুয়েন্তে মুখোমুখি

ইরানি গুপ্তচরবৃত্তি রুখতে এবার ইহুদি ধর্মগুরুদের সহায়তা নিচ্ছে ইসরাইল

আপডেট সময় : ১২:০৭:৫৩ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬