ঢাকা ১২:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬

মিশরের আল-আজহার থেকে স্নাতকের গৌরব অর্জন করলেন পঞ্চগড়ের আব্দুল মালেক

মিশরের ঐতিহাসিক আল-আজহার বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করে দেশের জন্য সুনাম বয়ে এনেছেন পঞ্চগড়ের দেবীগঞ্জের কৃতী সন্তান শাইখ আব্দুল মালেক। তিনি বিশ্ববিদ্যালয়ের উসূলুদ্দীন অনুষদের তাফসীরুল কুরআন অ্যান্ড কুরআনিক সাইন্স বিভাগ থেকে সাফল্যের সাথে এই ডিগ্রি সম্পন্ন করেন। পঞ্চগড় জেলা থেকে তিনিই প্রথম আল-আজহারের মতো বিশ্বখ্যাত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে স্নাতক হওয়ার গৌরব অর্জন করলেন।

আব্দুল মালেকের শিক্ষাজীবন শুরু হয়েছিল স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ে। এরপর হিফজুল কুরআন সম্পন্ন করে দাখিল ও আলিম পরীক্ষায় উত্তীর্ণ হন তিনি। ২০২১ সালে মিশরে পাড়ি জমানোর পর দীর্ঘ পাঁচ বছরের কঠোর পরিশ্রম শেষে তিনি এই সফলতা লাভ করেন। বর্তমানে তিনি ইন্টারন্যাশনাল ইসলামিক ওপেন ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করছেন এবং নিয়মিত কুরআন গবেষণাসহ বিভিন্ন ইসলামী শিক্ষা কার্যক্রমে নিজেকে নিয়োজিত রেখেছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পাহাড় ধসে মৃত্যুঝুঁকিতে কক্সবাজার: রোহিঙ্গা শিবিরে চরম পরিবেশগত ও মানবিক বিপর্যয়

মিশরের আল-আজহার থেকে স্নাতকের গৌরব অর্জন করলেন পঞ্চগড়ের আব্দুল মালেক

আপডেট সময় : ১১:৫২:২৫ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬