শিক্ষা ও জ্ঞানভিত্তিক গবেষণায় সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচনে মালদ্বীপ ন্যাশনাল ইউনিভার্সিটিতে (এমএনইউ) বিশেষ বই উপহার দিয়েছে বাংলাদেশ হাইকমিশন। মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম রচিত ‘পাওয়ার অব বন্ডিং অ্যান্ড নন-ওয়েস্টার্ন সফট পাওয়ার স্ট্র্যাটেজি’ শীর্ষক গ্রন্থটি বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরির জন্য আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আইশাথ শেহেনাজ আদমসহ বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষকরা উপস্থিত ছিলেন। হাইকমিশনার তার বক্তব্যে বলেন, কেবল রাজনৈতিক বা অর্থনৈতিক স্বার্থ নয়, মানুষে-মানুষে সংযোগই একটি টেকসই আন্তর্জাতিক অংশীদারিত্ব গড়ে তোলে। দুই দেশের পারস্পরিক আস্থা ও অভিন্ন মূল্যবোধের ওপর ভিত্তি করে ভবিষ্যতে শিক্ষা, স্বাস্থ্য ও বাণিজ্যের ক্ষেত্রে এই ‘পাওয়ার অব বন্ডিং’ আরও সুদৃঢ় হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
রিপোর্টারের নাম 

























