ঢাকা ০৪:২০ অপরাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬

বিশেষ আইন অধ্যাদেশ জারির দাবিতে আইনি নোটিশ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৬:০৩:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫
  • ২৭ বার পড়া হয়েছে

ধর্ম অবমাননাকারী ও কটূক্তিকারীদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবিতে আগামী ১৫ দিনের মধ্যে আইন মন্ত্রণালয় ও ধর্মীয় মন্ত্রণালয়কে বিশেষ আইনের অধ্যাদেশ জারি করার জন্য লিগাল নোটিশ দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মো. জাকির হোসাইন আইন উপদেষ্টা, আইন সচিব, ধর্ম উপদেষ্টা ও ধর্ম মন্ত্রণালয় বরাবর এই নোটিশ পাঠান।

লিগ্যাল নোটিশে বলা হয়, সম্প্রতি বাউল শিল্পী আবুল সরকারকে নিয়ে বলা হয়, ৯০ শতাংশ মুসলিম দেশে বাউল আবুল সরকার স্বয়ং আল্লাহকে নিয়ে কটূক্তি করেছেন, তার বিচার কেন মৃত্যুদণ্ড হবে না? কঠিন বিচারের মাধ্যমে ইসলামকে নিয়ে কটূক্তি করার সাহস ও চিন্তা চেতনা যেন কারও না হয়— এমন শক্ত আইন হিসেবে বিশেষ আইনের অধ্যাদেশ জারি করা আবশ্যক। অন্যথায়, দিনের পর দিন ধর্ম অবমাননা বেড়েই চলবে। যেহেতু ইসলাম ধর্মে স্পষ্ট বলা আছে— ধর্ম নিয়ে বাড়াবাড়ি না করার কথা। তাই দেশকে সুরক্ষা দিতে ও দেশের মানুষকে ধর্ম আবমাননার মতো জঘন্য কাজে লিপ্ত না হতে— ধর্মীয় বিষয় অবমাননা বিষয়ে স্পেশাল আইন অধ্যাদেশ জারি করা একান্ত আবশ্যক।

নোটিশে বলা হয়, এক ধর্ম হয়ে অন্য ধর্মের অবমাননা না করতে পারে এবং নিজ ধর্মের মানুষ ও নিজ ধর্মকে কটাক্ষ করতে না পারে। সর্বোপরি যে যার যার ধর্ম পালন করবে, তবে ধর্ম নিয়ে অবমাননা ও একমাত্র আল্লাহ ও রাসুল (স.) কে নিয়ে কোনও কটাক্ষ করা যাবে না।  অন্যান্য ধর্মগুলো নিয়ে ও কটাক্ষ করা যাবে না— এই মর্মে কেন স্পেশাল আইনের অধ্যাদেশ জারি করা হবে না।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বালু উত্তোলনের বিরুদ্ধে বদরগঞ্জে জনরোষ: স্থানীয়দের মানববন্ধন, প্রশাসনের ভূমিকা প্রশ্নবিদ্ধ

বিশেষ আইন অধ্যাদেশ জারির দাবিতে আইনি নোটিশ

আপডেট সময় : ০৬:০৩:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫