ঢাকা ০৫:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

হরমুজ প্রণালিতে নতুন অবরোধ ট্রাম্পের, জাহাজের নিরাপত্তা শুল্ক ২০ শতাংশ

হরমুজ প্রণালিতে নতুন করে ইরানি জাহাজের চলাচলের ওপর অবরোধ আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে অন্যান্য দেশের বাণিজ্যিক জাহাজের জন্য এই পথ উন্মুক্ত থাকবে বলে তিনি জানিয়েছেন। এই প্রণালি দিয়ে চলাচলের ক্ষেত্রে জাহাজের নিরাপত্তা নিশ্চিত করার ব্যয় বাবদ পরিবাহিত পণ্যের মূল্যের ২০ শতাংশ হারে অর্থ পরিশোধ করতে হবে বলে নতুন নিয়ম ঘোষণা করেছেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় ট্রাম্প বলেন, এখন থেকে যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালির অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করবে। তিনি স্পষ্ট করেছেন যে, ইরানের জাহাজ বা ইরানি গ্রাহকদের বহনকারী কোনো জাহাজ এই প্রণালি ব্যবহার করতে পারবে না। আন্তর্জাতিক বাণিজ্যের স্বার্থে এই পথ সবার জন্য উন্মুক্ত থাকলেও, নিরাপত্তা সেবার বিনিময়ে বাণিজ্যিক জাহাজগুলোকে নির্ধারিত শুল্ক দিতে হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে: পানিবন্দী ৫ হাজার পরিবার

হরমুজ প্রণালিতে নতুন অবরোধ ট্রাম্পের, জাহাজের নিরাপত্তা শুল্ক ২০ শতাংশ

আপডেট সময় : ১১:৩৯:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬