ঢাকা ১২:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

কমতে পারে দিন ও রাতের তাপমাত্রা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১২:৪০:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫
  • ১৪ বার পড়া হয়েছে

সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমার সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) ভোর ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। 

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়, দক্ষিণ আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি একই এলাকায় অবস্থান করছে। এটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হতে পারে।

দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন শ্রীলংকা উপকূলীয় এলাকায় আরেকটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটিও ঘনীভূত হতে পারে। এছাড়া উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।

ভোর ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৪ শতাংশ। বাতাসের গতি উত্তর-উত্তরপশ্চিম দিক থেকে ঘণ্টায় সর্বোচ্চ ৬ থেকে ১২ কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে।

গতকাল (রবিবার) দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সীতাকুণ্ডে ৩২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ১২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ১১ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৬টা ২০ মিনিটে। সূত্র: বাসস

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শরিকদের মধ্যে মতপার্থক্য থাকতে পারে, তবে বিভেদ নেই: প্রধানমন্ত্রী তারেক রহমান

কমতে পারে দিন ও রাতের তাপমাত্রা

আপডেট সময় : ১২:৪০:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫