রাজধানীর মেট্রোরেলের র্যাপিড পাস ও এমআরটি পাস এখন অনলাইনে রিচার্জ করা যাবে। ফলে কার্ডধারীরা যেকোনো সময় যেকোনো জায়গা থেকে সহজেই টাকা রিচার্জ করতে পারবেন।
মঙ্গলবার (২৫ নভেম্বর) আগারগাঁও স্টেশনে এই প্রক্রিয়ার উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী শেখ মইনউদ্দিন। তিনি জানান, দীর্ঘদিন ধরে লাইনে দাঁড়িয়ে রিচার্জের সমস্যার সমাধান হবে এবং মেট্রোরেল ব্যবস্থাকে আধুনিক, নিরাপদ ও সময়োপযোগী করা হবে।
অনলাইন রিচার্জ করতে ব্যবহারকারীকে www.rapidpass.com.bd ওয়েবসাইট বা অ্যাপে নিবন্ধন করতে হবে। পেমেন্ট সম্পন্ন হলে এভিএমে ট্যাপ করার মাধ্যমে ব্যালেন্স আপডেট হবে এবং মোবাইলে এসএমএস পাঠানো হবে। একবারে সর্বনিম্ন ১০০ টাকা থেকে সর্বোচ্চ ৫ হাজার টাকা রিচার্জ করা যাবে। পেন্ডিং রিচার্জ সম্পন্ন না হলে নতুন রিচার্জ করা যাবে না। রিফান্ড চাইলে এভিএমে ট্যাপ করার আগে ৭ দিনের মধ্যে অনুরোধ করা যাবে, ৫% সার্ভিস চার্জ কেটে নেওয়া হবে।
রিপোর্টারের নাম 
























