আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে দেশীয় পর্যবেক্ষক সংস্থাগুলোর প্রতিনিধিদের সঙ্গে দিনব্যাপী সংলাপে বসেছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় নির্বাচন ভবনে শুরু হওয়া এ সংলাপে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন পর্যবেক্ষকদের ইসির সহযোগী হিসেবে ভূমিকা রাখতে আহ্বান জানান।
সংলাপের উদ্বোধনী বক্তব্যে সিইসি নাসির উদ্দিন জাতিকে একটি সুষ্ঠু, সুন্দর ও বিশ্বাসযোগ্য নির্বাচন উপহার দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি বলেন, অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে কমিশন সামনে এগোতে চায় এবং তাদের একমাত্র লক্ষ্য একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন। ভালো নির্বাচনের জন্য সবার সহযোগিতা প্রয়োজন বলেও উল্লেখ করেন তিনি।
সিইসি বলেন, ভোটের মাঠে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে পর্যবেক্ষকদের সক্রিয় ভূমিকা জরুরি। তিনি পর্যবেক্ষক সংস্থাগুলোর প্রতি দুটি বিষয়ে বিশেষ গুরুত্ব দেন নতুন পর্যবেক্ষক সংস্থাগুলোকে প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান এবং পর্যবেক্ষণের জন্য নিয়োগপ্রাপ্তরা যেন কোনো রাজনৈতিক দল বা রাজনীতির সঙ্গে যুক্ত না থাকে, সে বিষয়ে সচেতন থাকা।
রিপোর্টারের নাম 
























