ঢাকা ০১:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬

বিশ্বকাপ খেলে ফেরার কয়েক সপ্তাহ পরই দক্ষিণ আফ্রিকান ফুটবলার অ্যাডামসের রহস্যজনক মৃত্যু

দক্ষিণ আফ্রিকার ফুটবলে নেমে এসেছে বিষাদের ছায়া। ২০২৬ বিশ্বকাপে দেশের হয়ে ঐতিহাসিক পারফরম্যান্সের কয়েক সপ্তাহ পরই না ফেরার দেশে চলে গেছেন জাতীয় দলের উদীয়মান মিডফিল্ডার জেইডেন অ্যাডামস। মাত্র ২৫ বছর বয়সী এই ফুটবলারের মরদেহ কেপটাউনের একটি বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে। তবে তার মৃত্যুর সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

অ্যাডামসের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন দক্ষিণ আফ্রিকার ক্রীড়া ও সংস্কৃতিমন্ত্রী গেইটন ম্যাকেঞ্জি। এক বিবৃতিতে তিনি বলেন, দেশ একজন অত্যন্ত প্রতিভাবান তরুণ ফুটবলারকে হারিয়েছে। তিনি এই কঠিন সময়ে খেলোয়াড়ের পরিবার ও সতীর্থদের প্রতি সমবেদনা জানান। দক্ষিণ আফ্রিকা পুলিশ এই মৃত্যুর ঘটনায় তদন্ত শুরু করেছে এবং সবাইকে জল্পনা-কল্পনা থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছে।

সদ্য সমাপ্ত বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার হয়ে তিনটি ম্যাচেই মাঠে নেমেছিলেন অ্যাডামস। ব্যক্তিগত শোক ছাপিয়ে তিনি দেশের জন্য লড়াই করেছেন, এমনকি বিশ্বকাপের এক ম্যাচের আগে দাদিকে হারিয়েও তিনি মাঠে নেমেছিলেন। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোও এই অকাল মৃত্যুতে শোক প্রকাশ করে অ্যাডামসকে ফুটবল বিশ্বের এক উজ্জ্বল নক্ষত্র হিসেবে অভিহিত করেছেন। তার এমন আকস্মিক প্রস্থান দক্ষিণ আফ্রিকার ক্রীড়াঙ্গনে এক অপূরণীয় ক্ষতি হিসেবে দেখা হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গোলপোস্টের অতন্দ্র প্রহরী ভোজিনহার নামে নতুন প্রজাতির শামুকের নামকরণ

বিশ্বকাপ খেলে ফেরার কয়েক সপ্তাহ পরই দক্ষিণ আফ্রিকান ফুটবলার অ্যাডামসের রহস্যজনক মৃত্যু

আপডেট সময় : ১২:৫৬:২২ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬