ঢাকা ১০:৩৬ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬

প্রতিটি ক্লাসে ৫ মিনিট নৈতিক শিক্ষা দেওয়ার আহ্বান ক্রীড়া প্রতিমন্ত্রীর

শিক্ষার্থীদের কেবল পাঠ্যবইয়ের শিক্ষায় সীমাবদ্ধ না রেখে মানবিক ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে প্রতিটি ক্লাসে অন্তত পাঁচ মিনিট নৈতিকতা ও সামাজিক মূল্যবোধ নিয়ে আলোচনার আহ্বান জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি মনে করেন, বর্তমান সামাজিক অবক্ষয় রোধে শিক্ষার পাশাপাশি মূল্যবোধের চর্চা অত্যন্ত জরুরি।

শনিবার রাজধানীর মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের এক অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, আজ সমাজে নৈতিকতার চরম সংকট দেখা দিয়েছে। এমনকি পারিবারিক বন্ধনগুলোও শিথিল হয়ে পড়ছে, যা একটি সুস্থ সমাজের জন্য উদ্বেগের বিষয়। এই পরিস্থিতি থেকে উত্তরণে শিক্ষকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

তিনি আরও বলেন, আগামীর বাংলাদেশকে নেতৃত্ব দেবে আজকের তরুণ প্রজন্ম। তাই তাদের বড়দের প্রতি শ্রদ্ধা এবং সামাজিক দায়িত্ববোধ শেখাতে হবে। সরকার একটি সুশিক্ষিত ও দেশপ্রেমিক প্রজন্ম গড়তে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে কাজ করছে বলেও তিনি উল্লেখ করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বন্যা মোকাবিলায় স্বাস্থ্য অধিদপ্তরের ৭ দফা নির্দেশনা, বাতিল হতে পারে চিকিৎসকদের ছুটি

প্রতিটি ক্লাসে ৫ মিনিট নৈতিক শিক্ষা দেওয়ার আহ্বান ক্রীড়া প্রতিমন্ত্রীর

আপডেট সময় : ০৯:৩২:৩৫ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬