বিএনপির তীব্র সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, দলটি চাঁদাবাজি নির্মূল করতে নয়, বরং চাঁদাবাজদের পরিবর্তন ঘটিয়ে সুবিধা নিতে চায়। তিনি অভিযোগ করেন, বিগত সময়ে একটি পক্ষ যেভাবে অনিয়ম করেছে, এখন বিএনপিও সেই একই পথ অনুসরণ করার চেষ্টা করছে।
শনিবার চাঁদপুরের মতলব উত্তরে আয়োজিত ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। হাসনাত আবদুল্লাহ আরও বলেন, দেশের রাজনীতিকে দুর্বৃত্তদের হাত থেকে মুক্ত করতে হলে তরুণ নেতৃত্বকে সামনে আসতে হবে। চব্বিশের গণঅভ্যুত্থানে তরুণদের আত্মত্যাগ আমাদের নতুন নেতৃত্বের প্রয়োজনীয়তা শিখিয়ে দিয়েছে।
বক্তব্যে তিনি আগামী স্থানীয় সরকার নির্বাচনে তরুণদের প্রতিদ্বন্দ্বিতা করার আহ্বান জানান। একইসঙ্গে তিনি মাদক ব্যবসা ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে রাজনীতিবিদদের আরও দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেন।
রিপোর্টারের নাম 























