ঢাকা ১০:৩৬ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬

চট্টগ্রামে বন্যাদুর্গতদের সহায়তায় নৌবাহিনী, বিতরণ করা হলো খাবার

টানা অতিবৃষ্টি, উজান থেকে আসা পাহাড়ি ঢল এবং সমুদ্রের অস্বাভাবিক জোয়ারে চট্টগ্রামের বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। পানিবন্দি হয়ে পড়া এসব মানুষের দুর্দশা লাঘবে ত্রাণ ও খাদ্য সহায়তা নিয়ে এগিয়ে এসেছে বাংলাদেশ নৌবাহিনী।

শনিবার চট্টগ্রামের পতেঙ্গা এলাকার বিজয় নগর, আকমল আলী রোড, নিউ মুরিং মাদরাসা ও নেভি হাসপাতাল গেটসহ বিভিন্ন এলাকায় নৌবাহিনীর একটি দল উদ্ধার ও ত্রাণ কার্যক্রম পরিচালনা করে। এ সময় পানিবন্দি ২ হাজার পরিবারের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, মানবিক দায়িত্ববোধ থেকে নৌবাহিনী এই সহায়তা কার্যক্রম পরিচালনা করছে। ক্ষতিগ্রস্ত এলাকায় পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত নৌবাহিনীর এই ত্রাণ বিতরণ ও পর্যবেক্ষণ কার্যক্রম অব্যাহত থাকবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বন্যা মোকাবিলায় স্বাস্থ্য অধিদপ্তরের ৭ দফা নির্দেশনা, বাতিল হতে পারে চিকিৎসকদের ছুটি

চট্টগ্রামে বন্যাদুর্গতদের সহায়তায় নৌবাহিনী, বিতরণ করা হলো খাবার

আপডেট সময় : ০৯:৩২:১৪ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬