ঢাকা ০৫:৩৮ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ রোববার, যেভাবে জানা যাবে ফলাফল

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বহুল প্রতীক্ষিত বৃত্তি পরীক্ষার ফলাফল আগামীকাল রোববার (১২ জুলাই) দুপুর ১২টায় প্রকাশিত হবে। শনিবার (১১ জুলাই) শিক্ষা মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানানো হয়েছে।

এ বছর সারা দেশ থেকে মোট ৮২ হাজার ৫০০ জন শিক্ষার্থী বৃত্তি পাবে। এর মধ্যে ৮০ শতাংশ বৃত্তি পাবে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা, আর বাকি ২০ শতাংশ বেসরকারি বা কিন্ডারগার্টেনের শিক্ষার্থীদের জন্য বরাদ্দ। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের ‘ট্যালেন্টপুল’ ও ‘সাধারণ গ্রেড’—এই দুটি ভাগে আর্থিক সুবিধা প্রদান করা হবে।

উল্লেখ্য, সারা দেশে একযোগে এই বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। পার্বত্য তিন জেলা (রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান) বাদে দেশের অন্যান্য জেলায় গত ১৫ থেকে ১৮ এপ্রিল ২০২৬ পর্যন্ত পরীক্ষা চলে। পার্বত্য তিন জেলায় বিশেষ সময়সূচিতে ১৭ থেকে ২০ এপ্রিল পর্যন্ত পরীক্ষা গ্রহণ করা হয়।

এ বছর মোট ৬ লাখ ৪০ হাজারের বেশি শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশ নিয়েছিল। এর মধ্যে প্রায় সাড়ে ৫ লাখ ছিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এবং প্রায় ৯০ হাজার বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের (কিন্ডারগার্টেন) পরীক্ষার্থী।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, ফল প্রকাশের পর অভিভাবকেরা অনলাইন পোর্টাল ‘আইপিইএমআইএস’ (IPEMIS) এবং মোবাইল এসএমএসের (SMS) মাধ্যমে সহজেই ফলাফল জানতে পারবেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বৃষ্টি ও ভোগান্তি মাথায় নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা শুরু

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ রোববার, যেভাবে জানা যাবে ফলাফল

আপডেট সময় : ০৩:৪৯:৪৩ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬