ঢাকা ০৫:৪২ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬

নরসিংদীর মাধবদীতে দুর্ধর্ষ ডাকাতি: ককটেল বিস্ফোরণে ত্রাস, আহত ৩

নরসিংদীর মাধবদী থানার কাঁঠালিয়া ইউনিয়নের পদ্মারকান্দা দীঘিরপাড় এলাকায় এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। একই সময়ে এলাকার অন্তত তিনটি বাড়িতে একযোগে হানা দেয় ডাকাতদল। ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে পালিয়ে যাওয়ার সময় ডাকাতদের হামলায় তিনজন আহত হয়েছেন।

ভুক্তভোগী মিনহাজুল ইসলাম জানান, রাত প্রায় ১টা ৪০ মিনিটের দিকে পাঁচ-সাতজনের একটি ডাকাত দল প্রথমে তার বাড়ির গেট টপকে ভেতরে ঢোকে। এরপর তারা ভেতরের গেটের তালা ভেঙে বাকি সহযোগীদের ভেতরে ঢুকতে সহায়তা করে। মুহূর্তের মধ্যে দুটি দরজা ভেঙে ডাকাতেরা সরাসরি তার বেডরুমে ঢুকে পড়ে। এ সময় বাড়ির লোকজনকে জিম্মি করে অর্থ ও স্বর্ণালংকার লুট করে।

ঘটনার সময় মিনহাজুল ইসলামের স্ত্রী-সন্তান নানার বাড়িতে থাকায় তিনি ঘরে একাই ছিলেন। আকস্মিক এই হামলায় ভয় পেয়ে তিনি চিৎকার দিলে ডাকাতেরা তাকে অস্ত্রের মুখে জিম্মি করে টাকা ও স্বর্ণালংকার দাবি করে। অস্বীকৃতি জানালে তাকে মারধর করা হয়। এরপর ডাকাত দল আলমারি ও ওয়ার্ডরোব তছনছ করে ঘরে থাকা প্রায় দু-তিন ভরি স্বর্ণালংকার ও ৫০ হাজার টাকা লুটে নেয়। শুধু তাই নয়, ডাকাতেরা মিনহাজের হাত-পা বাঁধার চেষ্টা ও জবাই করার হুমকি দেয়।

লুটপাট শেষে ডাকাতেরা মিনহাজুলকে বেঁধে ফেলার চেষ্টা করলে তিনি কোনো প্রকার চিৎকার বা চেঁচামেচি না করার কথা জানান। যাওয়ার সময় ডাকাত সর্দার তাকে হুমকি দিয়ে বলে, ‘যদি চ্যাঁচামেচি করিস, তাহলে কাল এসে তোকে জবাই করে যাব।’

এলাকা ছাড়ার সময় ডাকাত দল তাদের উপস্থিতি ও আতঙ্ক ছড়াতে তিন-চারটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। ডাকাতদের বাধা দিতে গেলে বা সামনে পড়ে গেলে তিনজনকে কুপিয়ে গুরুতর আহত করে তারা পালিয়ে যায়। এ ঘটনার পর থেকে পুরো কাঁঠালিয়া ও পদ্মারকান্দা এলাকায় চরম আতঙ্ক ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এলাকাবাসী রাতে নিরাপত্তা জোরদার এবং ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

নরসিংদীর মাধবদী থানার ওসি মোহাম্মদ কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তিনি ঘটনাস্থলে রয়েছেন। এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি, তবে কয়েকজন চিহ্নিত করা গেছে এবং দ্রুতই তাদের গ্রেপ্তার করা হবে বলে আশ্বাস দেন তিনি। এ ঘটনায় কোনো মামলা হয়েছে কিনা জানতে চাইলে ওসি বলেন, তারা ঘটনাস্থল পরিদর্শন ও সবকিছু তদন্ত করছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বৃষ্টি ও ভোগান্তি মাথায় নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা শুরু

নরসিংদীর মাধবদীতে দুর্ধর্ষ ডাকাতি: ককটেল বিস্ফোরণে ত্রাস, আহত ৩

আপডেট সময় : ০৩:৪৭:৪৬ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬