ঢাকা ০৮:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

টঙ্গীর শিশু উন্নয়ন কেন্দ্রকে ‘জাতীয় সেন্টার’ করার ঘোষণা সমাজকল্যাণ মন্ত্রীর

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৬:৩৩:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

গাজীপুরের টঙ্গীতে অবস্থিত শিশু উন্নয়ন কেন্দ্রকে (বালক) একটি আধুনিক জাতীয় সেন্টারে রূপান্তর করার পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এই ঘোষণা দিয়ে জানিয়েছেন, ক্রমবর্ধমান শিশুর সংখ্যা বিবেচনায় কেন্দ্রটির ধারণক্ষমতা বৃদ্ধি ও সেবার মানোন্নয়ন এখন সময়ের দাবি।

বৃহস্পতিবার দুপুরে টঙ্গীর কলেজগেট এলাকায় অবস্থিত কেন্দ্রটি পরিদর্শন শেষে এক পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। তিনি কেন্দ্রের নতুন ভবনের নির্মাণকাজ পরিদর্শন করেন এবং সেখানে অবস্থানরত শিশুদের সঙ্গে সরাসরি কথা বলে তাদের সুযোগ-সুবিধা ও খাবারের মান সম্পর্কে খোঁজ নেন। খাবারের মান নিয়ে সন্তোষ প্রকাশ করে মন্ত্রী জানান, এখান থেকে মুক্ত হওয়ার পর শিশুরা যেন পুনরায় অপরাধে জড়িয়ে না পড়ে, সেজন্য তাদের প্রয়োজনীয় চিকিৎসা ও উন্নত মনস্তাত্ত্বিক সহায়তা (কাউন্সেলিং) প্রদান করা হবে।

মন্ত্রী আরও উল্লেখ করেন, ভবঘুরেদের পুনর্বাসনের জন্য সরকারের আলাদা প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে, যেখানে আদালতের মাধ্যমে তাদের পাঠানো হয়। তবে কেবল আইন বা পুলিশ দিয়ে সমাজ পরিবর্তন সম্ভব নয় উল্লেখ করে তিনি বলেন, মাদক ও নারী নির্যাতন রোধে শক্তিশালী সামাজিক আন্দোলন গড়ে তোলা এবং জনমত গঠন করা জরুরি। অনুষ্ঠানে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব, সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক এবং গাজীপুরের জেলা প্রশাসকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরিদর্শনের শেষ পর্যায়ে মন্ত্রী শিশুদের ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গাজায় ইসরাইলি হামলায় ৮ ফিলিস্তিনি নিহত, ১৭ আহত

টঙ্গীর শিশু উন্নয়ন কেন্দ্রকে ‘জাতীয় সেন্টার’ করার ঘোষণা সমাজকল্যাণ মন্ত্রীর

আপডেট সময় : ০৬:৩৩:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬