ঢাকা ১০:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬

হরমুজ প্রণালী নিয়ে যুক্তরাষ্ট্রের আগ্রাসন বরদাস্ত করা হবে না: ইরান

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:২৫:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ যুক্তরাষ্ট্রকে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের ব্যবস্থাপনা তেহরানের সিদ্ধান্ত অনুসারেই হবে, ওয়াশিংটনের হুমকির ভিত্তিতে নয়। তিনি আরও বলেন, প্রতিশ্রুতি ভঙ্গ করে পার পাওয়ার দিন শেষ হয়ে গেছে।

সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে গালিবাফ লেখেন, ‘জোরজবরদস্তি বা প্রতিশ্রুতি ভঙ্গ করে এখন আর পার পাওয়া যাবে না।’ তিনি আরও যোগ করেন, ‘আমি পরিষ্কার করে বলছি, তোমরা যদি হামলা করো, তাহলে পাল্টা হামলার মুখে পড়বে।’

ইরানের পার্লামেন্ট স্পিকার জোর দিয়ে বলেন, হরমুজ প্রণালী নিয়ে যুক্তরাষ্ট্র যেন কোনো প্রকার চাপ প্রয়োগের চেষ্টা না করে। তার দাবি, এই গুরুত্বপূর্ণ সমুদ্রপথের ব্যবস্থাপনা ইরানের নিয়ম অনুযায়ীই পরিচালিত হবে, যুক্তরাষ্ট্রের হুমকির ভিত্তিতে নয়।

গালিবাফ বিশেষভাবে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে লক্ষ্য করে বলেন, ‘অযথা শক্তি দেখানোর চেষ্টা কোরো না। এতে তোমাদের পরিস্থিতি আরও খারাপ হবে।’ এই বক্তব্যটি আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে এবং হরমুজ প্রণালী নিয়ে দুই দেশের মধ্যেকার দীর্ঘদিনের উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা: ৪১ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে যুক্তরাষ্ট্রের তেলের মজুত

হরমুজ প্রণালী নিয়ে যুক্তরাষ্ট্রের আগ্রাসন বরদাস্ত করা হবে না: ইরান

আপডেট সময় : ১০:২৫:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬