ঢাকা ০৩:৪২ অপরাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬

এক বিরল মুহূর্ত: আজ একই সময়ে দিনের আলো দেখবে বিশ্বের ৯৯ শতাংশ মানুষ

এক বিস্ময়কর মহাজাগতিক ঘটনার সাক্ষী হতে যাচ্ছে বিশ্ব। পৃথিবীর অক্ষের বিশেষ অবস্থান এবং উত্তর গোলার্ধে গ্রীষ্মকালের প্রভাবে আজ বুধবার বিশ্বের প্রায় ৯৯ শতাংশ মানুষ একই সময়ে দিনের আলোর দেখা পাবেন। বাংলাদেশ সময় বিকেল ৫টা ১০ মিনিটের দিকে (জিএমটি ১১টা ১০) এই বিরল মুহূর্তটি তৈরি হবে, যখন বিশ্বের প্রায় ৮২০ কোটি মানুষ একই সঙ্গে দিন বা গোধূলির আলো অনুভব করবেন।

বিজ্ঞানীদের মতে, বছরের এই সময়ে উত্তর গোলার্ধ সূর্যের দিকে হেলে থাকায় উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, ইউরোপ, আফ্রিকা ও এশিয়ার অধিকাংশ অঞ্চল সূর্যালোকের আওতায় থাকে। এই অঞ্চলগুলোতে বিশ্বের সিংহভাগ জনসংখ্যা বসবাস করে। অন্যদিকে, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, অ্যান্টার্কটিকা এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার সামান্য কিছু অংশ তখন রাতের অন্ধকারে ডুবে থাকবে।

প্রতি বছর ১৮ মে থেকে ১৭ জুলাই পর্যন্ত প্রায় ৬০ দিন এমন পরিস্থিতি তৈরি হওয়ার সুযোগ থাকে। তবে জুন মাসে উত্তর গোলার্ধে দীর্ঘতম দিন হওয়ার কারণে এই দৃশ্যমানতা সবচেয়ে বেশি স্পষ্ট হয়। এক মিনিটের এই বিরল ক্ষণে পৃথিবীর জনবহুল প্রায় সব প্রান্তেই সূর্যের সামান্যতম আভা হলেও বিদ্যমান থাকবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে নিয়োগ পাচ্ছেন আইরিন খান

এক বিরল মুহূর্ত: আজ একই সময়ে দিনের আলো দেখবে বিশ্বের ৯৯ শতাংশ মানুষ

আপডেট সময় : ০২:২৬:৫৭ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬