জাতীয়তাবাদী যুবদলকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে জেলা ও উপজেলা পর্যায়ে নতুন নেতৃত্ব তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। সংগঠনের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না জানিয়েছেন, কেন্দ্রীয় নেতৃত্বের সমন্বয়ে গঠিত সাংগঠনিক টিমের মাধ্যমে তৃণমূল পর্যায়ে কমিটি পুনর্গঠন করা হবে। বুধবার রাজধানীর নয়াপল্টনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা ও সমসাময়িক রাজনীতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
সংবাদ সম্মেলনে যুবদল সভাপতি জানান, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে যুবদলের ভূমিকা ছিল অপরিসীম। তবে সংগঠনের শৃঙ্খলা রক্ষায় তারা আপসহীন। ইতিমধ্যে অনৈতিক ও বেআইনি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সারা দেশে প্রায় ৩০০ নেতাকর্মীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। রাজনীতির পাশাপাশি রক্তদান, বৃক্ষরোপণ, পরিচ্ছন্নতা অভিযান এবং আর্তমানবতার সেবায় যুবদল তাদের সামাজিক কার্যক্রম আরও জোরদার করবে বলেও তিনি উল্লেখ করেন।
রিপোর্টারের নাম 























