ঢাকা ০১:৫৯ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬

শেষ মুহূর্তের নাটকীয়তায় বিশ্বকাপ থেকে ইরানের হৃদয়বিদারক বিদায়

২০২৬ বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হলো এশিয়ার শক্তিশালী দল ইরানকে। নকআউট পর্বে ওঠার স্বপ্ন খুব কাছে এসেও শেষ পর্যন্ত অপূর্ণই থেকে গেল তাদের। ‘জি’ গ্রুপে তিন ম্যাচে ৩ পয়েন্ট অর্জন করলেও তা শেষ ৩২-এ জায়গা করে নেওয়ার জন্য যথেষ্ট ছিল না। এই গ্রুপ থেকে ৫ পয়েন্ট নিয়ে বেলজিয়াম চ্যাম্পিয়ন এবং সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে থেকে মিশর রানার্সআপ হিসেবে পরবর্তী রাউন্ডে উঠেছে।

ইরানের বিদায়ের পেছনে বড় ভূমিকা রেখেছে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি বা ভিএআরের একটি সিদ্ধান্ত। মিশরের বিপক্ষে শেষ ম্যাচে যোগ করা সময়ে ইরান গোল করে উল্লাসে মেতে উঠলেও ভিএআর অফসাইডের কারণে তা বাতিল করে দেয়। ফলে জয়ের বদলে ড্র নিয়ে মাঠ ছাড়তে হয় তাদের। এরপর অন্য গ্রুপের সমীকরণেও ভাগ্য সহায় হয়নি ইরানের। আলজেরিয়া ও অস্ট্রিয়ার ম্যাচটি ড্র হওয়ায় ইরানের কপাল পুড়েছে। মাত্র দুই দিনের ব্যবধানে দুবার স্বপ্নভঙ্গের তিক্ত স্বাদ নিয়ে মাঠ ছাড়তে হলো ইরানি ফুটবলারদের।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘বাংলাদেশি সমর্থকরা যেন এক অর্থে আর্জেন্টাইন’: বিশ্বকাপে আপ্লুত মার্টিনেজ

শেষ মুহূর্তের নাটকীয়তায় বিশ্বকাপ থেকে ইরানের হৃদয়বিদারক বিদায়

আপডেট সময় : ১২:৩২:৫৯ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬