ঢাকা ১২:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

মেসির বিশ্বকাপ জয় সম্ভব নয়: ইংল্যান্ড ডিফেন্ডার ড্যান বার্নের মত

আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি তার ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ খেলতে চলেছেন। বিশ্বজুড়ে কোটি কোটি ভক্তের আশা, মেসির হাতেই উঠবে এই বিশ্বকাপ ট্রফি। তবে ইংল্যান্ডের ডিফেন্ডার ড্যান বার্ন এই স্বপ্ন দেখতে নারাজ। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিউক্যাসল ইউনাইটেডের এই সেন্টারব্যাক স্পষ্টভাবে জানিয়েছেন যে, তিনি চান না মেসি এবার বিশ্বকাপ জিতুক।

ড্যান বার্ন যুক্তি দিয়ে বলেন, ‘মেসি ফুটবলের প্রায় সবকিছুই জিতেছে। এবার অন্যদের সুযোগ পাওয়া উচিত। ফুটবল ঈশ্বরও চাইবেন এবার নতুন কোনো দল চ্যাম্পিয়ন হোক, নতুবা বিশ্বকাপের উত্তেজনা কমে যাবে।’ তিনি আরও বলেন, ‘আর্জেন্টিনা গতবার চ্যাম্পিয়ন হয়েছে, এবার অন্য কেউ জিতুক।’

বার্নের এই মন্তব্য ফুটবল বিশ্বে তুমুল আলোচনার জন্ম দিয়েছে। অনেক ফুটবল বিশ্লেষক মনে করছেন, এটি ইউরোপীয় দলগুলোর ওপর আর্জেন্টিনার প্রভাব এবং মেসির প্রতি তাদের মনস্তাত্ত্বিক প্রতিক্রিয়ার বহিঃপ্রকাশ।

গত বিশ্বকাপে আর্জেন্টিনাকে শিরোপা জেতানোর পর মেসির অবসর নিয়ে গুঞ্জন উঠলেও, তিনি খেলা চালিয়ে যাচ্ছেন এবং আবারও দলকে নেতৃত্ব দিচ্ছেন। এবারের বিশ্বকাপে আর্জেন্টিনার লক্ষ্য শিরোপা ধরে রাখা। পরিসংখ্যানও মেসির পক্ষে। বিশ্বকাপে এ পর্যন্ত তার গোল সংখ্যা ১৩টি। আর মাত্র ৪টি গোল করলেই তিনি জার্মানির মিরোস্লাভ ক্লোসাকে (১৬ গোল) টপকে বিশ্বকাপের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা হওয়ার রেকর্ডের অধিকারী হবেন।

আগামীকাল বুধবার সকাল ৭টায় আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা। প্রতিপক্ষরা বাধা দিতে চাইলেও, বিশ্বমঞ্চে ট্রফি ধরে রাখার মিশন নিয়ে মাঠে নামতে শতভাগ প্রস্তুত আলবিসেলেস্তেরা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা ধরে রাখার পথে কারা হতে পারেন মূল তারকা?

মেসির বিশ্বকাপ জয় সম্ভব নয়: ইংল্যান্ড ডিফেন্ডার ড্যান বার্নের মত

আপডেট সময় : ০৯:৫৩:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬