ঢাকা ০১:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

ফতুল্লায় অপহৃত শিশু উদ্ধার: মুক্তিপণ দাবির অভিযোগে দম্পতি গ্রেপ্তার

নারায়ণগঞ্জের ফতুল্লায় অপহৃত হওয়া দুই বছর বয়সী এক শিশুকে উদ্ধার করেছে র‍্যাব। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক দম্পতিকে গ্রেপ্তার করা হয়েছে। গত রোববার সন্ধ্যায় নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় এবং তাদের কাছ থেকে শিশুটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন সুজন মিয়া (৩১) এবং তার স্ত্রী মাজেদা (২৯)। তারা ফতুল্লার লামাপাড়া এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। র‍্যাব-১১ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত দম্পতি ভুক্তভোগী পরিবারের পাশের বাসায় ভাড়া থাকতেন এবং শিশুটির সাথে তাদের সখ্যতা ছিল। আদর করার কথা বলে শিশুটিকে অপহরণের পর তারা মুক্তিপণ হিসেবে এক লাখ টাকা দাবি করে এবং টাকা না দিলে শিশুটিকে হত্যা করার হুমকি দেয়।

ভুক্তভোগী পরিবারের অভিযোগের ভিত্তিতে র‍্যাব-১১ গোয়েন্দা তথ্য ও প্রযুক্তি ব্যবহার করে অভিযান পরিচালনা করে। অবশেষে চাষাঢ়া এলাকা থেকে অপহরণকারী দম্পতিকে গ্রেপ্তার করা হয় এবং শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিশ্বকাপের রঙে সেজেছে তিতাসের নন্দীরচর সেতু: ফুটবলপ্রেমীদের মিলনমেলা

ফতুল্লায় অপহৃত শিশু উদ্ধার: মুক্তিপণ দাবির অভিযোগে দম্পতি গ্রেপ্তার

আপডেট সময় : ১১:২৮:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬