নরসিংদী সদর উপজেলার গেইট বাজার সংলগ্ন রেলসেতু এলাকায় সোমবার দুপুরে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন মেহেদী হাসান রিফাত নামের এক কলেজ ছাত্র। তিনি নরসিংদী সরকারি কলেজের বাংলা বিভাগের অনার্সের শিক্ষার্থী ছিলেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, ঘটনার কিছুক্ষণ আগে রিফাতকে মোবাইল ফোনে কারো সাথে উত্তেজিতভাবে কথা বলতে দেখা যায়। এরপর ঢাকাগামী ‘চট্টলা এক্সপ্রেস’ ট্রেনটি ঘটনাস্থলের কাছে পৌঁছালে তিনি হঠাৎ ট্রেনের নিচে ঝাঁপ দেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে রেলওয়ে পুলিশ ও স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেন। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনার প্রকৃত কারণ জানতে পুলিশ তদন্ত শুরু করেছে।
রিপোর্টারের নাম 






















