ঢাকা ০৪:৪১ পূর্বাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল: রোগীদের স্বাস্থ্যসেবা নিশ্চিতের দাবি

ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় স্বাস্থ্য মন্ত্রণালয় রাজধানীর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল করেছে। হাসপাতাল কর্তৃপক্ষের কারণ দর্শানোর নোটিশের জবাব সন্তোষজনক না হওয়ায় বৃহস্পতিবার (১১ জুন) এই সিদ্ধান্ত নেওয়া হয়।

এই সিদ্ধান্তে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগ। শুক্রবার (১২ জুন) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা জানায়, সাপ্তাহিক ছুটির আগের দিনে এমন আকস্মিক সিদ্ধান্তে হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের চলমান সেবা অনিশ্চয়তার মুখে পড়েছে।

বিবৃতিতে বলা হয়, নবজাতক মৃত্যুর ঘটনা নিঃসন্দেহে মর্মান্তিক ও হাসপাতাল কর্তৃপক্ষের চরম অব্যবস্থাপনার পরিচায়ক। তবে, এই ঘটনায় সেখানে অবস্থানরত অন্যান্য রোগীদের কথা বিবেচনা করে হাসপাতাল কার্যক্রম বন্ধের একটি সময়সীমা নির্ধারণ করা উচিত ছিল।

জামায়াত মহিলা বিভাগ আরও উল্লেখ করে, বিগত ৩০ বছর ধরে আদ্-দ্বীন হাসপাতাল দেশের অস্বচ্ছল ও নিম্ন আয়ের মানুষদের স্বল্প খরচে চিকিৎসা সেবা দিয়ে আসছে। এমতাবস্থায়, তারা আদ্-দ্বীন হাসপাতালে নারী, শিশু ও অন্যান্য রোগীদের মানবিক বিষয় বিবেচনা করে সরকারের গৃহীত সিদ্ধান্ত পুনঃবিবেচনা করার জোর দাবি জানিয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চকরিয়ায় গাছ কাটা নিয়ে সংঘর্ষ: ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল: রোগীদের স্বাস্থ্যসেবা নিশ্চিতের দাবি

আপডেট সময় : ০৬:৩৫:০০ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬