ব্রিটেনের ক্ষমতাসীন লেবার পার্টিতে নিজের নেতৃত্ব ও কর্তৃত্ব বজায় রাখতে লড়াইয়ের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। দলের ভেতর থেকে নেতৃত্বের চ্যালেঞ্জ আসার গুঞ্জনের মধ্যে তিনি স্পষ্ট করেছেন যে, যেকোনো প্রতিযোগিতায় অংশ নিতে তিনি সম্পূর্ণ প্রস্তুত। রোববার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
ব্রিটিশ উপপ্রধানমন্ত্রী ডেভিড লেমি জানিয়েছেন, স্টারমার আত্মবিশ্বাসী যে দলের ভেতর কোনো প্রতিযোগিতা হলে তিনি প্রয়োজনীয় সংখ্যক এমপির সমর্থন আদায় করে নিজের অবস্থান ধরে রাখতে পারবেন। সম্প্রতি গ্রেটার ম্যানচেস্টারের মেয়র অ্যান্ডি বার্নহাম নেতৃত্বের লড়াইয়ে আসার ইচ্ছা প্রকাশ করায় স্টারমারের প্রভাব নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
প্রধানমন্ত্রী স্টারমার মনে করেন, এ ধরনের নেতৃত্ব বদলের প্রতিযোগিতা দল ও দেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে। তবে স্থানীয় নির্বাচনে দলের আশানুরূপ ফল না আসায় তার ওপর পদত্যাগের চাপ বাড়ছে। আগামী ১৮ জুনের উপনির্বাচনের ফলাফলের ওপর স্টারমারের রাজনৈতিক ভবিষ্যতের অনেক কিছু নির্ভর করছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
রিপোর্টারের নাম 























